হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন বাড়ি ফেরার অপেক্ষায় পিয়ালি

Share:

নিজস্ব প্রতিনিধি:  পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু জয় করে ফেরার পথে স্নো-ব্লাইডিংসে আক্রান্ত হয়েছিলেন বাঙালি পর্বতারোহী পিয়ালি বসাক। সামিট থেকে ফেরার পথে তুষার ঝড়ের সম্নুখীন হন তিনি। তারপর গোটা রাত খালি আকাশের নীচে মৃত্যুর সঙ্গে আপোষহীন লড়াই চলছিল তাঁর। কিন্তু তবুও হার মানেননি এই বাঙালি তরুণী।

তারপর তাঁকে কোনওরকমে উদ্ধার করে নীচে নামিয়ে আনা হয়। তাঁর পায়ের চারটি আঙুল গুরুতর ক্ষতিগ্রস্থ হয়। সেই অবস্থায় পিয়ালিকে শারীরিক পরীক্ষার জন্য কাঠমাণ্ডুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই যাবতীয় পরীক্ষার পর নিউমোনিয়া ধরা পড়ে পিয়ালির। অবশেষে গত শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে পিয়ালি কাঠমান্ডুতে হোটেলে ফিরে এসেছেন। এখন তিনি প্রহর গুণছেন তাঁর শহর চন্দননগরে ফিরে আসার প্রতীক্ষায়।

আরও জানতে পড়ুন: বিগত আইপিএল-এর ফাইনালেও রান ও উইকেটে সেরা চেন্নাই

খুব সম্ভবত পিয়ালি শহরে ফিরছেন আগামী ১ জুন। সেদিনই কাঠমাণ্ডু থেকে বিমানে তাঁর কলকাতায় পা রাখার কথা। এই অবস্থায় রবিবার পিয়ালির সঙ্গে যোগাযোগ করা হলে পিয়ালি বলেন, আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে এই যাত্রায় ফিরে আসতে পারলাম। মাকালু শৃঙ্গ জয় করতে গিয়ে যে বিপদের সম্মুখীন আমি হয়েছিলাম তা আমার চিরদিন মনে থাকবে।

উল্লেখ্য, এর আগে পৃথিবীর এই পঞ্চম উচ্চতম শৃঙ্গ জয় করতে গিয়েই মৃত্যু হয় বাঙালি পবর্তারোহী দীপঙ্কর ঘোষের। তার আগে অবশ্য পাহাড়ের বুকে অনেক বাঙালি পর্বতারোহীরই মৃত্যু হয়েছে। কাজেই পিয়ালিকে নিয়ে একটা উদ্বেগ ছিলই সকলের মধ্যে। যাক সে চিন্তা থেকে পিয়ালি সবাইকে নিশ্চিত করে এখন কাঠমান্ডুর হোটেলে প্রহর গুণছেন বাড়িতে আসার জন্য। কেননা তাঁর বাবার শরীর খুব একটা ভালো নয়। অন্নপূর্ণার শিখর জয় করেই পিয়ালি অসুস্থ বাবাকে দেখার জন্য তাঁর বাড়িতে আসেন। এবং কিছুদিন পর আবার ফিরে যান মাকালু জয় করতে। শুধু পিয়ালিই নয়, পিয়ালির ঘরের অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন তাঁর পরিবারের সদস্যরাও।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের