‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁকে ভারতের ‘সোনার ছেলে’ বলা হয়। এশিয়ান গেমসের স্মৃতি নীরজ চোপড়ার কাছে বিশেষ। ২০১৮ সালের জাকার্তা এবং ২০২৩ সালের হাংঝৌ গেমসে স্বর্ণপদক জেতার পর, এবার তিনিই ছিলেন ভারতের সবচেয়ে বড় আশা। কিন্তু অনুশীলনের সময় পাওয়া গোড়ালির চোট তার পরিকল্পনা ভেস্তে দিয়েছে। চলতি বছরের  এশিয়ান গেমস থেকে ছিটকে গিয়েছেন তিনি। খেলা থেকে সরে আসার কথা জানিয়েছিলেন নিজেই। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব না করতে পারা একজন খেলোয়াড়ের কাছে ঠিক কতটা কষ্টের তা শুধুমাত্র যার সঙ্গে ঘটে সেই জানেন। খেলা থেকে ছিটকে যাওয়ার প্রায় এক মাস পর মনের কষ্টের কথা প্রকাশ্যে জানালেন নীরজ।    

টোকিও অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ী নীরজ লিঙ্কডইনে লিখেছেন যে, এশিয়ান গেমস তাঁর ক্যারিয়ারের কিছু বিশেষ মুহূর্ত উপহার দিয়েছে এবং এবার ভারতের প্রতিনিধিত্ব করতে না পারাটা তাঁর জন্য কঠিন হবে। নাগোয়ায় পৌঁছানো ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, খেলোয়াড়দের সঙ্গে হাঁটাটা তিনি মিস করবেন, কিন্তু বাইরে থেকে তাঁদের সমর্থন করে যাবেন।নীরজ তার পোস্টে লিখেছেন, তিনি লিগামেন্টের চোটে ভুগছেন। অনেক চিন্তাভাবনার পর তিনি এশিয়ান গেমসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দেশের আশা বহন করে মাঠে নামাটা সম্মানের, কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হওয়াটা সত্যিই কষ্টদায়ক। এশিয়ান গেমসের আগে প্রশিক্ষণের সময় চোট পান নীরজ। এর জেরে শুধু এশিয়ান গেমসই নয়, ২০২৬ সালের বাকি মরশুমও তাঁকে বাইরে থাকতে হবে। লুসান ডায়মন্ড লিগে ৮৮.০৫ মিটার ছুড়ে দ্বিতীয় হওয়ার পরই চোটের সমস্যাটি সামনে আসে।  

আরও পড়ুন: ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

নীরজ আরও জানান, চোট একজন ক্রীড়াবিদের নিয়ন্ত্রণের বাইরে। তবে সেই পরিস্থিতির সঙ্গে কীভাবে মোকাবিলা করা হবে, সেটি নিজের হাতে। আর এমন সময়ে আশপাশের মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। জাপানের আইচি-নাগোয়াতে আজ ১৯ সেপ্টেম্বর, এশিয়ান গেমস শুরু হতে চলেছে।  

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

মধ্যপ্রদেশের নালকেড়ায় প্রবল বৃষ্টিতে নর্দমায় পড়ল পুণ্যার্থীদের গাড়ি, নিহত ৮

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?