ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলির উপর চাপ বাড়াল আমেরিকা। রাশিয়া ও ইরানকে ঘিরে নতুন নিষেধাজ্ঞা আইনে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আইনের আওতায় রাশিয়ার তেল ও গ্যাস এমন দেশগুলির উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন। ফলে ভারত ও চিনের মতো বড় রুশ জ্বালানি ক্রেতাদের উপরও নতুন করে শুল্কের আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখনই ভারতের পণ্যে ১০০ শতাংশ শুল্ক কার্যকর হয়ে যায়নি।

লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬ নামে এই আইনটি আমেরিকার কংগ্রেসের দুই কক্ষেই অনুমোদিত হওয়ার পর ১৮ সেপ্টেম্বর ট্রাম্প তাতে সই করেন। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন আইনের মাধ্যমে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও শুল্কের ব্যবস্থা আরও বিস্তৃত করা হয়েছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে চালু থাকা নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়েছে। আইনে রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্য, বিশেষ করে জ্বালানি লেনদেনের মাধ্যমে মস্কোর অর্থনৈতিক ক্ষমতা যাতে কমানো যায়, সেটিই এই ব্যবস্থার অন্যতম লক্ষ্য। রাশিয়ার পণ্য আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্কের বিধান রাখা হয়েছে। পাশাপাশি রুশ সরকারের আধিকারিক, আর্থিক প্রতিষ্ঠান এবং রাশিয়ার অর্থনীতির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞার ব্যবস্থা হয়েছে।

আরও পড়ুন: রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নতুন আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটি হল রাশিয়ার কাছ থেকে তেল বা গ্যাস কেনা দেশগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ। মার্কিন প্রেসিডেন্ট চাইলে সংশ্লিষ্ট দেশের পণ্যের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাতে পারবেন। সম্ভাব্যভাবে এই ব্যবস্থার আওতায় ভারত ও চিনও পড়তে পারে, কারণ দু’দেশই রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা। তবে এখানে একটি বিষয় স্পষ্ট। ট্রাম্প আইনটিতে সই করেছেন মানেই ভারতীয় পণ্যের উপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক বসে যায়নি। বরং নতুন আইন মার্কিন প্রেসিডেন্টকে সেই শুল্ক আরোপ করার আইনি ক্ষমতা দিয়েছে। কবে, কোন দেশের উপর এবং কত শতাংশ শুল্ক বসানো হবে, তা পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করবে।

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে