‘দলের হারের জন্য আমিই দায়ী’, জানালেন ফ্রান্সের কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি : ইউরো কাপের সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে হারতে হয়েছে ফ্রান্সকে। হারের পর ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন দিদিয়ের দেশঁ। উল্লেখ্য, দুটি বিশ্বকাপ ও একটি ইউরোর ফাইনালে দেশঁর কোচিংয়ের ওপর ভর করেই ফাইনাল খেলেছে ফ্রান্স। কিন্তু একটিও ইউরো কাপ জিততে পারেনি।

স্পেনের বিরুদ্ধে হারের পর সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ জানান, ‘আমি কারোর ওপর ব্যর্থতার দায় দিচ্ছি না। আমিই দলের দায়িত্বে। তাই এই হারের জন্য আমিই দায়ী। এমবাপে সাধ্যমতো চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি।‘ একইসঙ্গে তিনি জানান, ‘আমাদের শুরুটা খুব ভালোই ছিল। কারণ আমরা লিড নিয়েছিলাম। কিন্তু স্প্যানিশরা আমাদের ওপর চাপ সৃষ্টি করে খেলেছে। আমরা ভালো পারফর্ম করতে পারিনি। আমরা বৈচিত্রময় খেলা উপহার দিতে পারিনি, যেটা আমরা চেয়েছিলাম।‘ পাশাপাশি ফ্রান্সের কোচ জানান, ‘আমরা শেষ পর্যন্ত জিততে চেষ্টা করেছি। আমি এটা বলছি না যে খেলোয়াড়রা তাঁদের সেরাটা দেয়নি। তবে অনেকে তাঁদের প্রত্যাশামতো পারফরমেন্স করতে পারেনি।‘

উল্লেখ্য, ২০১২ সালে ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর এক যুগ কেটে গিয়েছে। ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্স দলের দায়িত্বে রয়েছেন দেশঁ। কিন্তু এবারেও ইউরো কাপ জেতাতে পারলেন না ফ্রান্সের এই প্রাক্তন ফুটবলার।

 

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর