রোহিতদের কাছে ৪-০’তে হারবে অস্ট্রেলিয়া, ভবিষ্যদ্বাণী মহারাজের

আগামী পয়লা মার্চ থেকে ইন্দোরে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইসিসি’র টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে ইতিমধ্যেই রোহিত শর্মাদের কাছে প্রথম দুটি টেস্টে লজ্জার হার হজম করতে হয়েছে। ওই হার নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছে প্যাট কামিন্স-স্টিভ স্মিথরা। আগামী পয়লা মার্চ থেকে ইন্দোরে শুরু হতে চলা তৃতীয় টেস্টে অজিরা ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখনই ভারত-আস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তার মতে, চলতি সিরিজে অজিদের ঘুরে দাঁড়ানোর জায়গা নেই। ৪-০ তে হারবে।‘

নাগপুর ও দিল্লি টেস্টের ফলাফল তিনদিনেই নির্ধারিত হয়েছে। প্রথম টেস্টে হারার পরেও যে কোনও শিক্ষা নেননি আস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা দিল্লি টেস্টেই তা প্রমাণিত হয়েছে। দ্বিতীয় ইনিংসে অজি শিবিরের সাত ব্যাটসম্যানই আত্মঘাতি সুইপ শট মারতে গিয়ে দলকে ডুবিয়ে ছেড়েছেন। দলের ব্যাটারদের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে ক্ষোভে ফেটেও পড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বাকি দুই টেস্টে কী ফলাফল হতে পারে তা নিয়ে রীতিমতো বাজি ধরা চলছে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় রাখঢাক না রেখেই বলেছেন, ‘আমি তো সিরিজের ফল ৪-০ দেখতে পাচ্ছি।  পরিস্থিতি যা অস্ট্রেলিয়ার পক্ষে ভারতকে হারানো বড্ড কঠিন। আমরা অস্ট্রেলিয়া টিমের চেয়ে আনেক-অনেক বেশী শক্তিশালী।’

অন্যদিকে তৃতীয় টেস্ট শুরুর আগে অজি শিবিরে একের পর এক দুঃসংবাদ। অধিনায়ক প্যাট কামিন্স মায়ের অসুস্থতার কারণে সিডনি থেকে ফেরেননি। জোশ হ্যাজেলউড, অ্যাস্টন এগার, ডেভিড ওয়ার্নার, মাইকেল সিম্পসনরা দল থেকে ছিটকে গিয়েছেন। লংস মরিস, টড মরফিদের খেলার সম্ভাবনাও ক্রমশ কমছে।

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?