‘ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম’, মিশরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে মন্তব্য মেসির

Share:

নিজস্ব প্রতিনিধি: টানটান উত্তেজনার মধ্যে শেষ হয় আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ। খেলার ১৯ মিনিট তখন স্কোর আর্জেন্টিনা ০, মিসর ১। পেনাল্টি থেকে থেকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। পেনাল্টি কিক করেন মেসি। কিন্তু তাঁর শট দুর্দান্ত দক্ষতার সঙ্গে রুখে দেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের। সেই সময় মেসি ভেবেছিলেন, তার এই পেনাল্টি মিসই দলকে হারিয়ে দেবে। খেলা শেষে সংবাদ সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন আর্জেন্টিনার তারকা। 

৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা ম্যাচটি জিতেছে ৩-২ গোলে। এই ৩ গোলের মধ্যে একটি করেছেন মেসি এবং আরেকটি করিয়েছেন। ম্যাচ জিতে শেষ আটে দল পৌঁছে গেলেও পেনাল্টি মিসের আক্ষেপ কাটেনি মেসির। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে মেসির কথাতে সেটিই ফুটে  ওঠে। তিনি বলেন, ‘পেনাল্টি মিস করার পর আমি ভীষণ রেগে গিয়েছিলাম নিজের ওপর। যেভাবে আমি শটটা নিয়েছি, তাতে আমার মনে হচ্ছিল, আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম।’

আরও পড়ুন: বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

মেসি আরও বলেছেন, ‘২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ নয়। পরবর্তী রাউন্ডে যেতে পেরে আমি খুশি এবং যেভাবে আমরা এটা করেছি তা নিয়েও। ২-০ হওয়ার পর পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল এবং আবারও ম্যাচটি নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়াটা অনেক রোমাঞ্চকর যাত্রা ছিল।’  তবে যাই হোক ০-২ থেকে ৩–২, ফুটবল ইতিহাসে জায়গা করে নেওয়ার মতো এক প্রত্যাবর্তনের কাব্য লিখেছে আকাশি-সাদা জার্সিধারীরা।  দলের হার না মানা মানসিকতার কথা আবারও বলেছেন মেসি। তাঁর কথায়, ‘এই দলটা আরও একবার প্রমাণ করেছে, যা আমি অনেকবার বলেছি। আর আমি এটা জানি কারণ আমি ওদের চিনি, আমি জানি ওরা কীভাবে কাজ করে। এই গ্রুপটি লড়াই করতে বা বিশ্বাস রাখতে জানে। ওদের পাশে থাকাটাও আমার জন্য একটি সম্মানের বিষয়; আমরা যেকোনো দলের বিরুদ্ধে লড়াই করব।’

সরকারি নথিপত্র বিকৃতির অভিযোগে গ্রেফতার পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি

ঘর মোছার আগে জেনে নিন বাস্তুর এই নিয়ম, নইলে সুখ-শান্তিতে পড়তে পারে বাধা

‘একটি ফাউলেও শাস্তি পায়নি আর্জেন্টিনা’, বিস্ফোরক সুইস ডিফেন্ডার

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

ভয়াবহ ঘটনা! পণ্য দিতে এসে মহিলা গ্রাহককে গোপনাঙ্গ দেখিয়ে পালাল ডেলিভারি বয়

ইরানের হামলায় ভয়ে কাঁপছে মধ্যপ্রাচ্যের দেশগুলি! ঘন ঘন বাজছে সাইরেন

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুন কাণ্ডের তদন্তকারী অফিসার বদল

সন্দেহজনক কাজের ডেরা! প্রশাসনের স্ক্যানারে রাজ্যের ১২ জেলার মাদ্রাসা

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

‘নির্মল ঘোষ যে কমিটিতেই থাকুন, গ্রেফতার হবেন’, স্পষ্ট বার্তা অর্জুন সিংয়ের

স্বামীর গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত গুগল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছেলে

বাড়ি বদলালেই গ্যাস নিয়ে দুশ্চিন্তা নয়! জেনে নিন LPG কানেকশন ট্রান্সফারের নতুন নিয়ম