‘ফর্মে থাকলে অবশ্যই খেলব’, বিশ্বকাপ নিয়ে এখনও নিশ্চিত নন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র কয়েক মাস। ফলে বিশ্বের সর্ববৃহৎ ফুটবল প্রতিযোগিতা নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে। দিনে দিনে চড়ছে উত্তেজনার পারদ। এরই মধ্যে আজ শুক্রবার ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র ম্যাচ। তার ফলাফলই বলে দেবে কোন দল কার মুখোমুখি হচ্ছে।

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা নিজেদের শিরোপা ধরে রাখার বিষয়ে  প্রবলভাবে আত্মবিশ্বাসী। তবে এই লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হল লিওনেল মেসি। বিশ্বকাপ খেলবেন মেসি এই বিষয়ে ফুটবলের যাদুকর নিঃসন্দেহে আশাবাদী।  কিন্তু এখনো ১০০ শতাংশ নিশ্চিত নন তিনি।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানান নিজের ফর্ম ও প্রয়োজনীয়তা বুঝে তবেই বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নেবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তাঁর কথায়, বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা দারুণ। আমি স্কোয়াডে থাকতেও চাই। কিন্তু যদি নিজের ফর্ম ভাল থাকে এবং মনে করি যে দেশের হয়ে খেলে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব তাহলে অবশ্যই আমি খেলব।”

মেসি আরও বলেন, “শিরোপা ধরে রাখা কঠিন হলেও আর্জেন্টিনার কাছে ভাল সুযোগ রয়েছে। দলের অভিজ্ঞতা, আত্মবিশ্বাসী মানসিকতা এবং ছন্দ সবকিছুতেই তারা এগিয়ে রয়েছে। ফলে আর্জেন্টিনা আবারও নিজের সেরাটা দিয়েই চেষ্টা করবে বিশ্বকাপ জয়ের। তবে বিশ্বকাপ তো যথেষ্ট কঠিন প্রতিযোগিতা। ছোট কারণেও অনেক সময় ছিটকে যেতে হয়। যে কোনও দলই বিপদ তৈরি করতে পারে। আমাদের দলের খেলোয়াড়রা জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামে, কারণ আমাদের স্কোয়াডে বিজয়ী মানসিকতার খেলোয়াররাই রয়েছেন।”

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা