দুবাইয়ে আজ ভারত-নিউজিল্যান্ড ‘মহারণ’, পরিসংখ্যানে এগিয়ে কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: ঘড়ির কাঁটা ক্রমশই এগিয়ে চলছে সেই মাহেন্দ্রক্ষণের দিকে। আজ রবিবার (৯ মার্চ) ভারতীয় সময় দুপুর আড়াইটায় দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা লড়াইয়ে নামছে ভারত ও নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত কোন দলের হাতের মুঠোয় ওঠে চ্যাম্পিয়ন্স ট্রফি তা দেখতে মুখিয়ে বিশ্বের ক্রিকেট প্রেমীরা।

গ্রুপ লিগের সব কয়টি ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল রোহিত ব্রিগেড। বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই শেষ চারে পৌঁছে ছিল রোহিত বাহিনী। সেমিফাইনালে একদিনের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে নিউজিল্যান্ড গ্রুপ লিগে বাংলাদেশ ও পাকিস্তানকে হারালেও ভারতের কাছে পর্যুদস্ত হয়েছিল। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে উঠেছেন মিচেল স্যান্টনাররা। এ নিয়ে পাঁচ বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। আর নিউজিল্যান্ড তৃতীয়বার ফাইনাল খেলবে। আগের ফাইনালে কোন দলের কেমন পারফরম্যান্স, আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

এর আগে ২০০০, ২০০২, ২০১৩ ও ২০১৭ সালে ফাইনাল খেলেছিল টিম ইন্ডিয়া। এরমধ্যে ২০০২ ও ২০১৩ সালে শিরোপা জিতেছিল ব্লু ব্রিগেড। ২০০০ ও ২০১৭ সালে ফাইনাল হেরে শিরোপা অধরা থেকে গিয়েছিল। অন্যদিকে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামছে  নিউজিল্যান্ড। এর আগে ২০০০ ও ২০০৯ সালে ফাইনাল খেলেছিল তারা। তার মধ্যে মাত্র একবার শিরোপা জিতেছিল। আর একবার রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। কেনিয়ায় অনুষ্ঠিত ২০০০ সালের আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার নাইরোবিতে নিউজিল্যান্ডকে ২৬৫ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ৪ উইকেটে হারে ভারত। নিউজিল্যান্ডের ক্রিস কেয়ার্নস ১১৩ বলে অপরাজিত ১০২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। ২০০৯ সালে দ্বিতীয়বারের মত ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হার মানতে হয়। শেন ওয়াটসনের ১০৫ রানের দারুণ ইনিংসে স্বপ্নভঙ্গ হয় কিউইদের।

রবিবারের ম্যাচ যেমন রোহিতদের কাছে ২০০০ সালের ফাইনালে হারার বদলা নেওয়ার ম্যাচ, তেমনই মিচেল সান্তনারদের কাছে একদিনের বিশ্বকাপের সেমিফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগে হারার বদলা নেওয়ার ম্যাচ। ফলে দুই দলই যে মধূর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে নামবে, তা বলাই বাহুল্য।

প্রধানমন্ত্রীকে কুকথা বলা নয়ডার নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা নয়, জানাল দিল্লি পুলিশ

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন