ইয়ং-লাথামের জোড়া শতরান, পাকিস্তানের বিরুদ্ধে ৩২০ রান তুলল নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, করাচি: প্রাথমিক ধাক্কা সামলে উইল ইয়ং এবং টম লাথামের জোড়া শতরানের সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে  রানের পাহাড় গড়ল নিউজিল্যান্ড। বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ৩২০ রান তুলেছে কিউইরা। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও হ্যারিস রউফ দুটি করে উইকেট নিয়েছেন। 

টসে জিতে এদিন প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। ব্যাট করতে নেমে দুই পাক পেসার শাহিন আফ্রিদি ও নাসিম শাহকে ভালই সামলাচ্ছিলেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়ং। তাই আক্রমণে স্পিনারকে নিয়ে আসেন রিজওয়ান। আর আক্রমণ করতে এসেই কনওয়েকে (১০) ফিরিয়ে দেন আবরার আমেদ। পরের ওভারে কেন উইলিয়ামসনকে (১) ফেরান নাসিম শাহ। পর পর দুই উইকেট হারিয়ে জোড়া ধাক্কা খায় কিউই শিবির। তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালান ইয়ং ও ড্যারিল মিচেল। কিন্তু ৩৩ রান যোগ হওয়ার পরে হ্যারিস রউফের বলের গতি বুঝতে না পেরে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিচেল। তিনিও করেন ১০ রান।

কিন্তু চতুর্থ উইকেটে জুটি বেঁধে ম্যাচের রং অনেকটাই বদলে দেন উইল ইয়ং ও টম ল্যাথাম। রক্ষণাত্মক খোলস ছেড়ে বেরিয়ে দুজনে পাক বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। রান মেশিন সচল হয়। এক সময়ে যেভাবে খেলছিলেন দুজন তাতে মনে হচ্ছিল অপরাজিতই থেকে যাবেন। ১০৭ বলে শতরান পূর্ণ করেন ইয়ং। শেষ পর্যন্ত ৩৮তম ওভারে অপ্রতিরোধ্য কিউই ওপেনারকে থামান নাসিম শাহ। ১১৩ বলে ১০৭ রান করে আউট হয়ে যান ইয়ং। তবে তাতে খুব একটা অসুবিধা হয়নি কিউইদের। কেননা পঞ্চম উইকেটে জুটি বেঁধে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন টম লাথাম ও গ্লেন ফিলিপস। ৯৫ বলে শতরান পূর্ণ করেন লাথাম। ঝোড়ো ইনিংস খেলে শেষ ওভারের চতুর্থ বলে হ্যারিস রউফের শিকার হয়ে সাজঘরে ফেরেন ফিলিপস। আউটের আগে তিনি করেন ৩৯ বলে ৬১ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩২০ রান তোলে কিউই শিবির। লাথাম ১০৪ বলে ১১৮ রানে অপরাজিত থেকে যান।

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল