মহিলা বিশ্বকাপে দল সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত আইসিসির

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ সদ্য শেষ হয়েছে। বিশ্বকাপে জয়ী হয়েছে ভারত। এখনও পর্যন্ত কাটেনি জয়ের রেশ। ২ নভেম্বর মুম্বইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত। এই বিশ্বকাপে দর্শকদের উপস্থিতি এবং সম্প্রচার এ বছর রেকড করেছে এর আগে যতবার বিশ্বকাপ আয়োজিত হয়েছে কখনোই মানুষকে দেখা যায়নি এইভাবে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে স্বাগত জানাতে। এরপরেই রেকর্ড করা সাফল্যে অনুপ্রাণিত হয়ে আগামী বিশ্বকাপগুলোতে দল সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি।

দুবাইয়ে আইসিসির সদর দফতরে অনুষ্ঠিত বৈঠকের শেষ দিনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে খেলেছিল ৮ দল, ২০১৯ সালে অংশ নেবে ১০ দল। ম্যাচ সংখ্যা বেড়ে হবে ৩১ থেকে ৪৮।  আইসিসি বিবৃতি মারফত জানিয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের অসাধারণ সাফল্যের পর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আগামী টুর্নামেন্ট গুলো আরো বড় পরিসরে আয়োজন করা হবে।

ভারত শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত এবারের ওমেন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ফাইনালের মুখোমুখি হয়েছিল ভারত এবং সাউথ আফ্রিকা এই ম্যাচে প্রতিয়াদের ৫২ রানে হারায় হরমনপ্রীত কৌরের দল। দেশের মাঠে মেয়েদের প্রথম বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের জের এখনও রয়ে গিয়েছে। এখনও আইসিসির হিসাব অনুযায়ী ডিজিটাল প্লাটফর্মে ৪৪ কোটি ৬০ লক্ষ মানুষ খেলা দেখেছেন। মাঠে উপস্থিত হয়ে খেলা দেখেছেন প্রায় ৩ লক্ষ দর্শক। নারীদের ক্রিকেটের ইতিহাসে এ রেকর্ড। ফাইনাল সরাসরি দেখেছেন ২ কোটি ১০ লক্ষ দর্শক। কানেক্টেড টিভি প্লাটফর্মে খেলা দেখেছেন আরও ৯ কোটি ২০ লক্ষ মানুষ। এর ফলে ভেঙে গিয়েছে ২০২৪ সালে পুরুষদের ভারত-দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের রেকর্ড।

আইসিসি বিবৃতিতে আরও বলেছে যে ভারতে মেয়েদের ক্রিকেটের জনপ্রিয়তা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। ডিজিটাল এবং সম্প্রচার উভয় মাধ্যমেই দর্শক সংখ্যা ইতিহাসে প্রথম ৫০ কোটির কাছাকাছি পৌঁছায়। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে কিছু পরিবর্তন এনেছে আইসিসি। যেমন আগামী বছর ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, সেখানে অংশ নেবে ১২টি দল।
২০২৪ সালে খেলেছিল ১০টি দল। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে এর আগে সবচেয়ে বেশি অংশ দল অংশ নিয়েছিল ১৯৯৭ সালে। তখন ছিল ১১ দল। সেবার বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত। সেই আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিটি মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ৮ করে দলের মধ্যে।
 

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

‘আমাদের বিষয়ে নাক গলাবেন না’, ‘ডন ৩’ কাণ্ডে ইম্পাকে কড়া হুঁশিয়ারি রণবীরের

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): মধ্যাহ্নভোজের বিরতি, ভারত ৪১৯/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০