ভারতেই খেলতে হবে এমন নির্দেশ দেয়নি ICC, দাবি বাংলাদেশ বোর্ড সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতে হবে, বিসিবিকে নির্দেশ দিয়েছিল আইসিসি। এমনটাই খবর সামনে এসেছিল। এই ঘটনা নিয়েই ক্রিকেট মহলে বাড়ছিল উত্তাপ। এই খবর নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই খবর নিশ্চিত করেছেন আসন্ন বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর আবশ্যক এমন কোনও বাধ্যবাধকতা বা নির্দেশ দেওয়া হয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে এক সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছেন যে খবর সামনে এসেছে তা ভিত্তিহীন ও মিথ্যা । তিনি জানিয়েছেন, আইসিসি এটা কখনোই বলেনি যে ভারতে না গেলে পয়েন্ট কমে যাবে বা বাংলাদেশকে ওয়াকওভার দিতে হবে। ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানান বিসিবি সভাপতি। তবে তিনি এটাও জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। তিনি বলেছেন,  ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা আমাদের ইমেইলে আগেই উল্লেখ করেছি যে আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে। গতকাল রাতেও আইসিসি আমাদের কাছে সেই নিরাপত্তাজনিত উদ্বেগের একটি পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে।’

আরও পড়ুন:  বিশ্বকাপ খেলতে চাইলে ভারতে আসতে হবে, বাংলাদেশ বোর্ডকে জানাল আইসিসি

খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রথম অগ্রাধিকার বলেই বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গেই ভারতের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট খেলার পরিবেশ নিয়ে তারা চিন্তিত বলেই দাবি করেছে। ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা কেন নিরাপদ নন এবং বোর্ডের উদ্বেগের আইসিসিকে বিস্তারিত জানানো হবে বলেও জানান আমিনুল ইসলাম বুলবুল । পরিস্থিতি বিবেচনা করেই আইসিসি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেই উল্লেখ করেন তিনি।

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ, সোমবার জল্পেশ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন