আইসিসির শাস্তির মুখে পড়তে পারেন শুভমন

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে বোল্যান্ডের বলে ক্যামরন গ্রিনের হাতে ক্যাচ আউট হন ভারতীয় ব্যাটার শুভমন গিল। যে আউট নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে জোর কদমে। শুভমন নিজেও আউটের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তার সঙ্গে আতস কাঁচের ছবিও দিয়েছেন। তাঁর আউট নিয়ে সোশ্যাল মিডিয়ার এই পোস্ট ভালোভাবে দেখছেন না আইসিসির কর্তারা। তাঁদের অনেকেই শুভমনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, ম্যাচ চলাকালীন কিভাবে শুভমন এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন?

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে আইসিসির নিয়ম ভঙ্গ করেছেন ভারতীয় ব্যাটসম্যান। তিনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ২.৭ ধারা অনুযায়ী শাস্তির মুখে পড়তে পারেন।

আরও জানতে পড়ুন: ব্যালন ডি’অর খেতাব জিতবেন কে, বাড়ছে জল্পনা

উল্লেখ্য, গত শনিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। অস্ট্রেলিয়ার বিশাল টার্গেট তাড়া করতে গিয়েই মাত্র ১৮ রানের মাথায় ক্যামরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন শুভমন। কিন্তু তাঁর এই আউটকে ঘিরেই যত বিপত্তি। কেননা প্রথমে আউট মনে হলেও পরে রিপ্লেতে দেখা যায় বল মাটি স্পর্শ করেছে। মাঠের আম্পায়াররা এই বিষয়ে তৃতীয় আম্পায়ারের সাহায্যও নেন। কিন্তু তিনিও শুভমনকে আউট ঘোষণা করেন।

এরপর অনেকেই প্রশ্ন তুলেছেন যে তাহলে কেন সফট সিগন্যাল ব্যবহার করা হয়নি। এরপরই এই প্রসঙ্গে আইসিসি ব্যাখ্যা দিয়ে বলেছে, এই পদ্ধতি বাতিল করা হয়েছে। কাজেই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে শুভমনের ব্যাপারে আইসিসি এখন কি সিদ্ধান্ত নেয় তার দিকেই নজর থাকবে সকলের। অবশ্য গ্রিন নিজের এই ক্যাচটি নেওয়া প্রসঙ্গে বলেন, আমি নিশ্চিত ক্যাচটা আমি সঠিকভাবেই তালুবন্দি করেছি। এবং তৃতীয় আম্পায়ারও সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর