অবশেষে জয় পেল অস্ট্রেলিয়া, হারের হ্যাটট্রিক শ্রীলঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ:  অবশেষে বিশ্বকাপে জয়ের মুখ দেখল পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শুরুর জোড়া ধাক্কা সামলে মিচেল মার্শ আর জস ইংলিশের জোড়া অর্ধ শতরানের সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫  উইকেটে জয় পেল প্যাট কামিংসের দল। ১৪.৪ ওভার বাকি থাকতেই পৌঁছে গেল লক্ষ্যমাত্রায়। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে অনেকটাই বিপাকে পড়লেন দাসুন শনাকারা।

সোমবার লখনউয়ের একানা স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হয়েছিল প্রাক্তন দুই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিজ। দুর্দান্ত শুরু করেও তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। ৮৪ রানে ১০ উইকেট হারিয়ে  ২০৯ রানেই গুটিয়ে গিয়েছিল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা। জয়ের জন্য মাত্র ২১০ রানের মতো সহজ লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার কাছে। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে অজিরা। চতুর্থ ওভারে বল করতে এসে অস্ট্রেলিয়া শিবিরে জোড়া আঘাত হানেন দিলশন মধুশঙ্কা। প্রথমে ডেভিড ওয়ার্নার (১১) এবং পরে স্টিভ স্মিথকে (০) সাজঘরে ফেরান।

২৪ রানে দুই উইকেট হারানো দলকে বিপদ থেকে টেনে তুলে ধরার দায়িত্ব কাঁধে নিয়ে তৃতীয় উইকেটে জুটি বেঁধে ৫৭ রান যোগ করেন মিচেল মার্শ ও মার্নুস লাবুশানে। আগের দুই ম্যাচে ব্যর্থ হলেও এদিন অর্ধ শতরান করেন মার্শ। সেট হয়ে যাওয়ার পরে আচমকাই রান আউট হয়ে ব্যক্তিগত ৫২ রানে ফিরে যান। এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান লাবুশানে ও জস ইংলিশ। লাবুশানে কিছুটা শ্লথ গতিতে খেললেও তাণ্ডব শুরু করেন ইংলিশ। চতুর্থ উইকেটে জুটি গড়ে ৭৭ রান যোগ করেন দুজনে। লাবুশানেকে (৪০) ফিরিয়ে জুটি ভাঙেন মধুশঙ্কা। ছয় নম্বরে ব্যাট করতে নেমেই রীতিমতো খুনে মেজাজে ব্যাট থাকেন আগের দুই ম্যাচে ব্যর্থ ‘হিটম্যান’ গ্লেন ম্যাক্সওয়েল। চার ও ছয়ের ফুলঝুরি ছোটাতে থাকেন। ৩৪তম ওভারে বল করতে এসে ইংলিশকে (৫৮) সাজঘরে ফেরান দুনিথ ওয়ালালেগে। ষষ্ঠ উইকেটে জুটি ম্যাক্সওয়েল ও মার্কাস স্টইনিস দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।  ম্যাক্সওয়েল (৩১) ও স্টইনিস (২০) রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট নিয়েছেন দিলশন মধুশঙ্কা।  

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের