কিং কোহলির ঝড়ে উড়ে গেল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার পুণেতে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ৭ উইকেটে জয় তুলে নিল ব্লু ব্রিগেড। বিরাট কোহলির অবিশ্বাস্য অপরাজিত শতরানের দৌলতে ৫১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সেই সঙ্গে টানা চারম্যাচে জয় পেয়ে বিশ্বকাপের শেষ চারে ওঠার লড়াইয়ে আরও এক ধাপ এগোলেন রোহিতরা।

পুণে স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। শুরুটা ভাল করলেই মিডল অর্ডারের ব্যর্থতায় বড় রানের ইনিংস দাঁড় করাতে পারেনি টাইগাররা। শেষের দিকে মাহমদুল্লাহের সৌজন্যে ২৫৬ রান তুলতে সক্ষম হয়েছিল। জয়ের জন্য ২৫৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল। মনে হচ্ছিল এদিনও অর্ধ শতরান পেয়ে যাবেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। কিন্তু ১৩ তম ওভারে হাসান মাহমুদের বলে ৪৮ রানে ফিরে যান রোহিত। আউট হওয়ার আগে গিলের সঙ্গে জুটি বেঁধে ৮৮ রান যোগ করেন। রোহিত আউট হওয়ার পরে তিন নম্বরে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের এক বলে ১৪ রান তুলে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন বিরাট।

এর পরে শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন প্রাক্তন অধিনায়ক। ৫২ বলে একদিনের ক্রিকেটে নিজের দশম অর্ধশতরান পূর্ণ করেন গিল। তবে অর্ধ শতরানের পরে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৫৩ রান করে মেহেদী হাসানের বলে আউট হন। চার নম্বরে ব্যাট করতে নামা শ্রেয়স আইয়ারও এদিন ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। মাত্র ১৯ রান করে ফেরেন। শ্রেয়স আউট হওয়ার পরে ব্যাট করতে আসেন কে এল রাহুল। তাঁকে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যেতে থাকেন বিরাট কোহলি। ৪৮ বলে চারটি চার ও একটি ছক্কার সাহায্যে একদিনের ক্রিকেটে ৬৯ তম অর্ধশতরান পূর্ণ করেন। প্রাক্তন অধিনায়ক। আর অর্ধ শতরান পূর্ণ হওয়ার পরে আর ফিরে থাকেন। শেষ বলে ছক্কা হাঁকিয়ে নিজের ৪৮ তম শতরান পূর্ণ করার পাশাপাশি দলকে কাঙ্খিত জয়ও এনে দেন কোহলি। অন্য প্রান্তে ৩৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন রাহুল।

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা