বাংলাদেশের জিততে হলে চাই ২৩০ রান

Share:

নিজস্ব প্রতিনিধি: মরণ-বাঁচন ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন বাংলাদেশের বোলাররা। তাসকিন আমেদ-মুস্তাফিজুর রহমানদের নিয়ন্ত্রিত বোলিং প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে ২২৯ রানে গুটিয়ে দিল। পঞ্চম উইকেটে অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটের ৭৮ রানের জুটি ডাচদের খানিকটা লড়াইয়ের জায়গায় পৌঁছে দিয়েছে।

শনিবার ইডেন গার্ডেনসে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। কিন্তু শুরুতেই জোর ধাক্কা খায় ডাচরা। দলের খাতায় ৪ রান যোগ হতে না হতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার বিক্রমজি‍ৎ সিংহ (৩) ও ম্যাক্স ওডাউড (০)। তাসকিনের ফুল লেন্থের বল ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন বিক্রমজিত সিং। কিন্তু সেটি লিডিং-এজ হয়ে ধরা পড়ে মিড অফে থাকা সাকিব আল হাসানের হাতে। আর শরিফুলের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে স্লিপে ধরা পড়েন ম্যাক্স। তিনে নম্বরে নেমে ওয়েসলি বারেসি বাংলাদেশি বোলারদের পাল্টা আক্রমণ শুরু করেন। তাঁকে (৪১) ফিরিয়ে বাংলাদেশকে আবারও চালকের আসনে বসান মুস্তাফিজ। পরের ওভারেই টাইগার অধিনায়কের বলে সাজঘরে ফেরেন কলিন অ্যাকারম্যান (১৫)।  এর পরে বাস ডি লিডিকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান ডাচ অধিনায়ক। পঞ্চম উইকেটে ৭৪ বলে ৪৪ রানের জুটি গড়েন দুজনে। সেই জুটি ভেঙে আবারও নেদার‍ল্যান্ডসকে চাপে ফেলেন তাসকিন। দলীয় ১০৭ রানে উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিডি (১৭)।

এর পরে নেদারল্যান্ডসকে টেনে তোলার চেষ্টা চালান অধিনায়ক স্কট ও  সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। দেখেশুনে খেলে দলের রান মেশিনকে সচল রাখেন দুজনে। শরিফুল ইসলামের বলে দুই রান নিয়ে নিজের ১৫তম অর্ধশতরান পূর্ণ করেন ডাচ অধিনায়ক। ষষ্ঠ উইকেটে ৭৮ রান যোগ হওয়ার পরে এডওয়ার্ডসকে (৬৮) ফিরিয়ে ফের দলকে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান। পরের ওভারেই মাহেদী হাসান বলে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন এঙ্গেলব্রেখট (৩৫)। খানিকবাদে রান আউট হন শারিজ আমেদ (৬)। নবম উইকেটে জুটি বেঁধে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন লোগান ভ্যান বিক ও আরিয়ান দত্ত। শেষ পর্যন্ত ৫০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২২৯ রান তোলে ডাচরা। বিক ২৩ রানে অপরাজিত থাকেন।

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো