টসে জিতে প্রথমে বোলিং নিউজিল্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: চেন্নাস্বামী স্টেডিয়ামে  বিশ্বকাপের ১১তম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। স্পিন সহায়ক পিচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। যুযুধান দুই শিবিরই গত ম্যাচের দলে একটি করে পরিবর্তন এনেছে।

আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলা সত্বেও এদিন প্রথম একাদশে ঠাঁই হয়নি কিউই ওপেনার উইল ইয়ংয়ের। তাঁর জায়গায় দলে এসেছেন চোটমুক্ত কেন উইলিয়ামসন। অন্যদিকে, বাংলাদেশও দলে একটি পরিবর্তন এনেছে। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে যে দল খেলেছিল সেই দল থেকে বাদ গিয়েছেন বোলার মাহেদী হাসান। তাঁর জাযগায় প্রথম একাদশে ফিরিয়ে আনা হয়েছে অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াধকে। প্রথম দুই ম্যাচে চরম ব্যর্থ হওয়ার পরেও প্রথম একাদশে বহাল তবিয়তে রয়ে গিয়েছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহের মানসপুত্র তানজিদ হাসান। তামিম ইকবালকে দল থেকে ছেঁটে ফেলে জামাই আদরেই তানজিদকে দলে নিয়েছিলেন টাইগার কোচ। আজকের ম্যাচে দুই দলের প্রথম একাদশে কারা-কারা রয়েছেন, দেখে নেওয়া যাক-

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডারিল মিচেল, টম লাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল সান্তনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে