ফাইনালে ওঠার লক্ষ্যে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর ছাড়পত্র পেতে আজ বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। পাঁচ বারের চ্যাম্পিয়ন অজিরা গ্রুপ লিগে হারের মধুর প্রতিশোধ তুলতে ঝাঁপাচ্ছে। উল্টোদিকে চোকার্স তকমা মুছে ফাইনালে পৌঁছতে মরিয়া প্রোটিয়ারাও। যদিও দি দলের মহারণ ভেস্তে দিতে পারে হতচ্ছাড়া বৃষ্টি। কোনও কারণে আজকে ম্যাচ ভেস্তে গেলে আগামিকাল শুক্রবার রিজার্ভ ডে-তে মাঠে নামবে দুই দল। যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়, সেক্ষেত্রে গ্রুপ লিগে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে ওঠার ছাড়পত্র পাবে প্রোটিয়ারা।

ইডেনের পিচ বরাবি ব্যাটিং সহায়ক। অর্থা‍ৎ ধৈর্য্য ধরে খেলতে পারলে বড় রানের ইনিংস খেলা সম্ভব। পেসারদের চেয়েও স্পিনাররা কার্যকরী ক্রিকেটের নন্দন কাননে। তবে মেঘলা আকাশের কারণে বৃহস্পতিবার পেসাররা বল স্যুইং করানোর ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। টসে যারা জিতবেন তারাই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কেননা, সন্দ্রায় শিশির পড়ার কারণে বোলারদের বল করতে গিয়ে সমস্যায় পড়তে হবে। আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে দুই পরিবর্তন হতে পারে। গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলকে বিশ্রাম দেওয়া হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুজনেই ফিরছেন। স্পিনার হিসেবে শুধুমাত্র অ্যাডাম জাম্পাই থাকছেন অজি শিবিরে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা একজন বাড়তি স্পিনার নিয়ে নামতে পারে। সেক্ষেত্রে দলে ঢুকতে পারেন তাবরেজ শামসি। দুই দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক-

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।    

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান ডার ডুসেন, আইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়ে‍ৎজ, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, তাবরেজ শামসি।

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার