সিংহের থাবায় রক্তাক্ত টাইগাররা, বাংলাদেশ হারল ১৪৯ রানে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশ্বকাপে গোহারা হেরেই চলেছে বাংলাদেশ। শুধু কী হার! লজ্জাজনক হার! যেমন মঙ্গলবার রাতে হারল দক্ষিণ আফ্রিকার কাছে। জয়ের জন্য ৩৮৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেল ২৩৩ রানে। অর্থা‍ৎ প্রোটিয়াদের কাছে হারল ১৪৯ রানে। একমাত্র মাহমুদুল্লাহ বাদে আর কোনও ব্যাটাররই ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। টানা চার ম্যচ হেরে কার্যত বিশ্বকাপ থেকে সাকিব আল হাসানদের ছুটির ঘন্টা বেজে গেল। অন্যদিকে টাইগারদের হারিয়ে নিউজিল্যান্ডকে হঠিয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এল আইডেন মার্করাম বাহিনী।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। শুরুতে দ্রুত দুই হারিয়ে খানিকটা চাপে পড়ে গিয়েছিল প্রোটিয়ারা। কিন্তু তার পরে কুইন্টন ডি কক ও অধিনায়ক মার্করামের ১৩১ রানের জুটি খেলার মোড় ঘুরিয়ে দেয়। হেইনরিখ ক্লাসেন ও ডি কক কার্যত খুনে মেজাজে ব্যাট করে টাইগার বোলারদের ক্লাব পর্যায়ে নামিয়ে আনেন। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

ওই বিশাল রান তাড়া করে টাইগাররা জিতবে, এমন দুরাশা বাংলাদেশের অন্ধ সমর্থকও করেননি। কিন্তু খানিকটা লড়াই দেবেন লিটন দাসরা সেই আশাটুকু করেছিলেন। কিন্তু ব্যাট করতে নেমে সিংহবাহিনীর সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করে টাইগাররা। কতটা অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে তা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের স্কোরেই প্রমাণিত। তানজিদ হাসান (১২), লিটন দাস (২২), নাজমুল হাসান শান্ত (০), সাকিব আল হাসান (১), মুশফিকুর রহিম (৮) ও মেহেদী হাসান (১১) রান করেছেন। মার্কো জানসেন-কাসিগো রাবাডা-কেশব মহারাজদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিলেন শুধু মাহমুদুল্লাহ। দারুণ ধৈর্য্যের পরীক্ষা দিয়ে তুলে ১০৪ বলে ১০টি চার ও তিনটে ছয়ের সাহায্যে নিজের শতরান পূর্ণ করেন। তাঁর বুক চিতিয়ে লড়াইয়ের কারণে ২০০ রানের গণ্ডি পেরোতে সক্ষম হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১১ করে সাজঘরে ফেরেন অভিজ্ঞ ব্যাটার। তার কিছুক্ষণ বাদেই ২৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি