নিউজিল্যান্ডকে হারাতে রোহিতদের চাই ২৭৪ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: শুরুতে জোড়া ধাক্কা খেয়েও ডারিল মিচেল ও রাচিন রবীন্দ্রের অনবদ্য পার্টনারশিপের সুবাদে ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় বড় রানের ইনিংস গড়তে পারল না। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান তুলেছে কিউইরা। দলে ফিরে এসেই জ্বলে উঠেছেন মহম্মদ শামি। তিনি ১০ ওভার বল করে ৫৪ রানে ৫ উইকেট নিয়েছেন।    

রবিবার ধর্মশালা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন টিম ইন্ডিয়া অধিনায়ক। ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় কিউইরা। ৯ বলে শূন্য রান করে মহম্মদ সিরাজের বলে ফিরে যান ডেভন কনওয়ে। দলে ফিরে এসে প্রথম বলেই উইল ইয়ংকে (১৭) ফিরিয়ে দেন মহম্মদ শামি। ১৯ রানে দুই উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে যায় কিউইরা। কিন্তু তখনও বিস্ময়ের বাকি ছিল। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ান রাচিন রবীন্দ্র ও ডারিল মিচেল। ১২ রানে রবীন্দ্রর সহজ ক্যাচ ফেলে দেন রবীন্দ্র জাদেজা। ৬৯ রানে মিচেলের ক্যাচ ফস্কান বুমরা। তৃতীয় উইকেটে ১৫৯ রান যোগ হওয়ার পরে শামির বলে ফিরে যান রাচিন রবীন্দ্র (৭৫)।

পাঁচ নম্বরে ব্যাট করতে এসে এদিন সুবিধা করতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। মাত্র ৫ রান করে কুলদীপ যাদবের বলে ফেরেন। তবে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে গিয়েছেন ডারিল। আর সেই লড়াইয়ের ফলও পেয়েছেন। সাতটি চার আর চারটি ছয়ের সাহায্যে ১০০ বলে নিজের একদিনের কেরিয়ারে পঞ্চম শতরান তুলে নেন। পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপস ও ডারিল ৩৮ রান যোগ করেন। ২৬ বলে ২৩ রান করে কুলদীপের বলে সাজঘরে ফেরেন ফিলিপস। ৪৭তম ওভারে মার্ক চ্যাপমানকে (৬) তুলে নেন বুমরা। ৪৮ তম ওভারে বল করতে এসে জোড়া ধাক্কা দেন শামি। চতুর্থ বলে ফেরান মিচেল স্যান্টনারকে (১)। পরের ওভারে ফেরান ম্যাট হেনরিকে (০)। তবে তাঁর হ্যাটট্রিক পাওয়া রুখে দেন লকি ফার্গুসন। ৫০ তম ওভারে বল করতে এসে ডারিল মিচেলকে (১৩০) ফিরিয়ে বিশ্বকাপে ৫ উইকেট শিকারিদের তালিকায় নাম লেখান শামি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৭৩ রান তুলেছে নিউজিল্যান্ড।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩