২০২৫ সালের সর্বোচ্চ ১০ গোলদাতাদের চিনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : বিদায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ২০২৫। পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে আহ্বান জানাতে প্রস্তুত গোটা বিশ্ব। এই ২০২৫ এ সারা বিশ্বে বিভিন্ন ঘটনা ঘটেছে। বহু পুরস্কার, বহু খ্যাতি অর্জন করেছেন অনেকেই। খেলার দুনিয়াতেও গোলদাতাদের দিকে নজর দিলেও এমন বেশ কিছু নজরে পড়বে। তারমধ্যে অন্যতম রিয়েল মাদ্রিদের কাইলিয়ান এমবাপ্পে। তাঁর ধারাবাহিক গোলের দৃশ্য দর্শকদের মনোর মনিকোঠায় ছেপে গিয়েছে। রিয়েল মাদ্রিদের ফল ভালো না হলেও এমবাপ্পে নিজের মান বজায় রেখেছেন।

বছর শেষে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে সর্বোচ্চ গোলের মালিকও হয়েছেন তিনি। শুধু এখানেই শেষ নয়, রিয়েলের হয়ে একবছরে সর্বোচ্চ গোলে স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ২০১৩ সালে রিয়ালের জার্সিতে ৫৯ গোল করেছিলেন রোনাল্ডো। এই বছর তা স্পর্শ করেছেন এমবাপ্পে। ২০২৪ সালের জুলাই মাসে রিয়েলে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। ২০২৪-র দ্বিতীয়ার্ধে যোগ দিয়ে ৩০টি গোল করেছেন। বাকি ২৯টি গোল করেছেন ২০২৫ সালে । জাতীয় দলের হয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৭টি গোল। বছরজুড়ে ৬৭টি ম্যাচে ৬৬টি গোল করেছেন।

অর্থাৎ ২০২৫ সালে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন রিয়েল মাদ্রিদের কাইলিয়ান এমবাপ্পে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছেন যথাক্রমে বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন ও ম্যানসিটির আর্লিং হলান্ড। হ্যারি কেইন ৬৫টি ম্যাচ খেলে গোল করেছেন ৬০টি। আর্লিং হলান্ড ৫৫ ম্যাচ গেলে ঝুলিতে পুড়েছেন ৫৭টি গোল। চতুর্থস্থানে রয়েছেন পুয়ের্তো রিকো সার্ফের কেভিন হার্নান্দেজ। ৩৭ ম্যাচ খেলে তাঁর দখলে ৪৮ গোল। পশ্চমস্থানে রয়েছে ইন্টার মায়ামির লিওনেল মেসি। ফুটবলের রাজপুত্রের দখলে ৫৪ ম্যাচে ৪৬ গোল। ষষ্ঠস্থানে রয়েছেন গালাতাসারাই ক্লাবের ভিক্টর ওসিমেন। ৪৮ ম্যাচ খেলে তাঁর দখলে ৪৫ গোল। সপ্তমস্থানে রয়েছে ভ্যাঞ্জেলিস পাভলিডিস। বেনফিকার হয়ে ৭০ ম্যাচ খেলে তাঁর দখলে ৪৪ গোল। অষ্টমস্থানে রয়েছেন, বুরিরাম ইউনাইটেডের বিসোলি। ৫৮ ম্যাচ খেলে ৪২ গোল করেছেন তিনি। নবমস্থানে রয়েছেন হোর্হে রিভেরা। ৩৫ ম্যাচ খেলে ৪০ গোল। তালিকায় দশমস্থানে রয়েছেন আল নাসরের ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৪৪ ম্যাচ খেলে তাঁর গোল ৪০।

 

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়