ভারতের ফাইনালে জেতার খরা কি কাটবে, কৌতুহল ক্রিকেটমহলে

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার টি ২০ বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত। ১০ বছর পর ফাইনালে খেলতে নামছে রোহিতরা। এর আগে দুবার টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠে জিততে পারেনি ভারত। পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও হারতে হয়েছে। এবারে কি ভারতের ফাইনালে জেতার খরা কাটবে, এখন সেটাই দেখার।

গত কয়েক বছর আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় ফাইনালে উঠেও জিততে পারেনি ভারত। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে একটি ম্যাচে না হেরে ফাইনালে উঠেছিল রোহিতরা। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে তাঁদের হারতে হয়। এবারের টি ২০ বিশ্বকাপেও ভারত একটি ম্যাচেও হারেনি। একটি ম্যাচ না হেরে ফাইনালে উঠেছে রোহিতরা। প্রতিপক্ষ অবশ্য অস্ট্রেলিয়া নয়, দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা এখনও পর্যন্ত কোনও বিশ্বকাপের ফাইনালে ওঠেনি। এর আগে পর পর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে। এবারে কি রোহিতরা ফাইনালে জিততে পারবে, এখন সেটাই দেখার। উল্লেখ্য, ২০১১ সালে শেষবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। এরপর থেকে আইসিসির কোনও ট্রফি জিততে পারেনি ভারত।

তবে ফাইনালে নামার আগে কয়েকটি বিষয়ে চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ফর্মে নেই বিরাট কোহলি ও শিবম দুবেরা। এরা দুজনেই ভালো ফর্মে নেই। পাশাপাশি ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা ও হার্দিক পাণ্ডিয়ার বোলিংয়েও ধারাবাহিকতার অভাব রয়েছে। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যদি এই দুই বোলার অতিরিক্ত রান দেয়, তাহলে সমস্যায় পড়তে পারেন বোলাররা।

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের