মন্ত্রী বোলার, ছয় বলে ছয় ছক্কা পাক ব্যাটার ইফতিখরের

খেলা ছিল কোয়েত্তার বুগতি স্টেডিয়ামে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকা খেলোয়াড়ের ব্যাটে বল লাগলে কী হয়, সেটা টের পেলেন মন্ত্রী। ছয় বলের সব কটাই ওভারবাউন্ডারি। সহজ পাটিগণিতের হিসেবে এক ওভারে ছত্রিশ রান। এমন ঝোড়ো ব্য়াটিংয়ের সাক্ষী কোয়েত্তার বুগতি স্টেডিয়াম। খেলা ছিল একটি সম্প্রতি ম্যাচের, যে ম্যাচে অংশ নেয় পেশওয়ার জালমি এবং কোয়েট্টা গ্র্যাডিয়েটর। কোন মন্ত্রীকে এভাবে পিটিয়েছেন ইফতিখর, সেটাও জানিয়ে দেওয়া যাক। ইফতিখর ছয় বলে ছটি ছয় মেরেছেন ওয়াহাজ রিয়াজকে। ওয়াহাজ রিয়াজ নিজেও একজন প্রাক্তন ক্রিকেট তারকা। তবে সম্প্রতি তিনি পাক-পঞ্জাব প্রদেশের তদারকি সরকারের ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব পেয়েছে। মন্ত্রীকে বোলার হিসেবে পেয়ে বেশ খুশি ইফতিখর।

পর পর ছয়বলে ছটি ছয় মারা হয়েছে ২০তম ওভারে। আর মাত্র ৫০ বল খেলে ইফতিখর তোলেন ৯৪ রান। ব্যাটিংয়ের যে ঝড় তুলেছিলেন, সেটা স্কোরবোর্ড দেখেই স্পষ্ট হয়ে যাচ্ছে। যদিও মাঝপথে খেলা বন্ধ রাখতে হয়েছিল। যে স্টেডিয়ামে খেল চলছিল, সেই কোয়েত্তায় এদিন দুপুরে ভয়াবহ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের চেক পোস্ট লক্ষ্য করে পাকিস্তান তেহরিক-ই-তালিবান হামলা চালিয়েছে। হামলায় দুই পুলিশ-সহ ছয়জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকলবাহিনী। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে জখমদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। ফলে, মৃতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। পাকিস্তানে অতীতেও হয়েছে এই ধরনের হামলা। 

আরও পডু়ন মাত্র তিন সেকেন্ডেই শেষ বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফাইং ম্যাচ

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪