এই মুহূর্তে




ধোনি-কোহলির সঙ্গে একই আসনে সূর্য, কী নজির গড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক?

নিজস্ব প্রতিনিধি: ব্রিসবেনের গাব্বায় শনিবার (৮ নভেম্বর) পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হতেই সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। আর ওই সিরিজ জিতেই অধিনায়ক হিসাবে পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলির নজির স্পর্শ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

২০০৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। তখন এক ম্যাচের সিরিজ হয়েছিল। মেলবোর্নে অসিদের কাছে ৯ উইকেটে হেরেছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তার পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে আর কখনও টি টোয়েন্টি সিরিজ হারেনি ব্লু ব্রিগেড। ২০১২ সালে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। সেবার ১-১ ফলাফলে সিরিজ অমীমাংসিত রেখেছিলেন ধোনিরা। ২০১৬ সালে ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া অসিদের তাদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে পর্যুদস্ত করে সিরিজ পকেটে পুরেছিল। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে এক নয়া ইতিহাস রচনা করেছিলেন ধোনি্-কোহলিরা।

এর পরে ২০১৮ সালে অসিদের ঘরের মাঠে ফের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া ১-১ ফলাফলে সিরিজ অমীমাংসিত রাখতে সক্ষম হয়েছিল। দুই বছর বাদে ২০২০ সালে ফের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সে বছর বিরাট কোহলির নেতৃত্বাধীন ব্লু ব্রিগেড ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মোট ছয়টি টি টোয়েন্টি সিরিজ হয়েছে। তার মধ্যে তিনটিতে জয় পেয়েছে ভারত। একটিতে জয়ী হয়েছে অস্ট্রেলিয়া। আর দুটি সিরিজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে  সূর্য যাদবের রেকর্ড যথেষ্টই ঈর্ষণীয়। এখনও পর্যন্ত তাঁর নেতৃত্বে ৩৪টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে ব্লু ব্রিগেড জয় পেয়েছে ২৭ ম্যাচে। পাঁচ ম্যাচে হারের মুখ দেখেছে। আর দুটি ম্যাচে কোনও নিষ্পত্তি ঘটেনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

শাহরুখের সঙ্গে সাক্ষাৎ থেকে বিশেষ ম্যাচ, জানুন শনিবার থেকে শুরু মেসির ভারত সফরের যাবতীয় তথ্য

লড়লেন শুধু তিলক, ভারতকে ৫১ রানে হারিয়ে বদলা নিলেন মার্করামরা

ডি’ককের ঝোড়ো ইনিংস, আর্শদীপদের হতশ্রী বোলিং, জিততে ভারতের চাই ২১৪ রান

টস জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠালেন সূর্য, ভারতের প্রথম একাদশে কারা?

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ