শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকালের এক অনবদ্য এবং খাঁটি বাঙালি পদ হল শিম সর্ষে পোস্ত ঝাল। পেঁয়াজ-রসুন ছাড়া তৈরি এই সম্পূর্ণ নিরামিষ রান্নাটি নরম টাটকা শিম, সর্ষের ঝাঁঝালো স্বাদ এবং পোস্তর ক্রিমি টেক্সচারের এক অসাধারণ যুগলবন্দি। 

উপকরণ

২৫০ গ্রাম শিম,৩ টেবিল চামচ সর্ষের তেল, ২ টেবিল চামচ পোস্ত দানা, ১ টেবিল চামচ সর্ষে দানা, ২ টি কাঁচা লঙ্কা, সামান্য নুন, ½ চা চামচ কালো জিরে, ৩-৪ টি কাঁচা লঙ্কা, ½ চা চামচ হলুদ গুঁড়ো, ½ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ½ চা চামচ চিনি, ½ কাপ ইষদুষ্ণ গরম জল, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি।

পদ্ধতি

সর্ষে এবং পোস্ত একসাথে মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে ২টি কাঁচা লঙ্কা, এক চিমটে নুন এবং সামান্য জল দিয়ে বেটে নিন। শিম ভাল করে ধুয়ে কেটে নিন। কড়াইতে ২ টেবিল চামচ সর্ষের তেল গরম করে কেটে রাখা শিম, সামান্য হলুদ গুঁড়ো এবং এক চিমটে নুন দিয়ে দিন। মাঝারি আঁচে ৪ মিনিট হালকা লালচে দাগ ধরা পর্যন্ত শিমগুলো ভেজে তুলে রাখুন। ওই কড়াইতে বাকি তেল গরম হলে কালো জিরে এবং চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। কড়াইতে সর্ষে-পোস্ত বাটা, বাকি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন এবং চিনি দিয়ে দিন। মশলা মেশানো হয়ে গেলে এতে ½ কাপ গরম জল দিয়ে ভাল করে মিশিয়ে গ্রেভিটি ফুটতে এবার ঢাকা দিয়ে কম আঁচে ৫ মিনিট রান্না করুন, যাতে শিম সম্পূর্ণ নরম হয় এবং গ্রেভি মাখোমাখো হয়ে শিমের গায়ে লেগে গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথে এই শিমের সর্ষে পোস্ত ঝাল পরিবেশন করুন। শীতের দুপুরে এই পদ পাতের অমৃত!

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্য

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ