ধোনির ঘরের মাঠে তেন্ডুলকর- দ্রাবিড়ের রেকর্ড ভাঙলেন রোহিত-কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাঁচির মাঠে ভাঙা-গড়া হতে পারে একাধিক রেকর্ড। এই তথ্য আগেই জানানো হয়েছিল। টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারত। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ঘরের মাঠে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতের হয়ে একসাথে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে ভাঙলেন শচীন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের রেকর্ড।

রাঁচিতে চলমান প্রথম ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডেটি ভারতের হয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ৩৯২তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। শুরু থেকেই বিধ্বংসী মেজাযে রয়েছেন রো-কো। এই দুই জুটি বর্তমানে ভারতের হয়ে একসঙ্গে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। শচীন তেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড় তাদের খেলার সময়কালে ভারতীয় দলের হয়ে একসাথে ৩৯১টি ম্যাচ খেলেছেন। সৌরভ গাঙ্গুলি এবং দ্রাবিড় ৩৬৯টি ম্যাচ খেলে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

ভারতের হয়ে একসঙ্গে সর্বাধিক ম্যাচ খেলেছেন যারা

বিরাট কোহলি এবং রোহিত শর্মা – ৩৯২

শচীন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড় – ৩৯১

রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি – ৩৬৯

শচীন তেন্ডুলকর এবং অনিল কুম্বলে – ৩৬৭

শচীন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি – ৩৪১

বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা – ৩০৯

২০০৮ সালের ১৮ আগস্ট বিরাটের আন্তর্জাতিক অভিষেকের পর থেকে, রোহিত এবং বিরাট ভারতের হয়ে ৬০টি টেস্ট, ২২৬টি ওয়ানডে এবং ১০৬টি টি-টোয়েন্টিতে অংশ নিয়েছেন। এই জুটি একসঙ্গে  ২০১৩ এবং ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। দুই তারকা একসঙ্গে ৬০টি টেস্ট ক্রিকেট, ২২৬টি একদিনের ম্যাচ, এবং ১০৬টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে, ১৯৯৬ থেকে ২০১২ সাল পর্যন্ত, টেন্ডুলকার এবং দ্রাবিড় মেন ইন ব্লু-এর হয়ে ১৪৬টি টেস্ট এবং ২৪৫টি ওয়ানডে খেলেছেন। একসঙ্গে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারার দখলে। তারা একসঙ্গে মোট ৫৫০টি ম্যাচে শ্রীলঙ্কার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ