১৭৬ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা, জিততে রোহিতদের চাই ৭৯ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, কেপটাউন: যশপ্রীত বুমরার আগুন ঝরানো বোলিংয়ে ঝলসে গেল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ১৭৬  রানেই গুটিয়ে গেল প্রোটিয়ারা। আইডেন মার্করাম ছাড়া আর কোনও ব্যাটারই ভারতীয় বোলারদের বিষাক্ত আক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সিরিজে সমতা ফেরাতে রোহিত শর্মাদের চাই ৭৯ রান।

বুধবার থেকে শুরু হওয়া কেপটাউন টেস্টে অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। মহম্মদ সিরাজের আগুন ঝরানো বোলিংয়ে ৫৫ রানেই গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়েছিল টিম ইন্ডিয়াও। ০ রানে ৬ উইকেট হারানোর জেরে ১৫৩ রানে থেমেছিল ভারতের প্রথম ইনিংস। ৯৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে তিন উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছিল স্বাগতিকরা।

বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দিনের শুরু থেকেই আগুন ঝরাতে থাকেন যশপ্রীত বুমরা-মহম্মদ সিরাজরা। আর ওই আগুনে বোলিংয়ের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেন ডেভিড বেডিংহ্যাম (১১), কাইল ভেরিনে (৯), মার্কো জানসেন (১১), কেশব মহারাজ (৩)। এক প্রান্ত আগলে রেখে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান আইডেন মার্করাম। প্রসিদ্ধ কৃষ্ণা-মুকেশ কুমারদের পাল্টা আক্রমণের পথ ধরেন তিনি। একদিনের ক্রিকেটের মতোই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন। ব্যক্তিগত ৭৩ রানের মাথায় কে এল রাহুলের হাতে সহজ ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পরে নিজের সপ্তম টেস্ট শতরান করতে ভুল করেননি প্রোটিয়া ওপেনার। ৯৯ বলে ১৬টি চার ও দুটি বিশাল ছক্কার সাহায্যে শতরানে পৌঁছন তিনি। অষ্টম উইকেটে কাগিসো রাবাডাকে নিয়ে ৫১ রানের জুটি গড়ে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। অপ্রতিরোধ্য হয়ে ওঠা মার্করামকে (১০৬)  ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন মহম্মদ  সিরাজ। পরের ওভারেই রাবাডাকে (২) সাজঘরের পথ ধরান প্রসিদ্ধ কৃষ্ণা। ১১ নম্বর ব্যাটার লুঙ্গি এনগিডিকে (৮) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস মুড়িয়ে দেন বুমরা। ১৩.৫ ওভারে ৬১ রান খরচ করে ৬ উইকেট শিকার করেছেন ভারতের স্পিডস্টার। প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া মহম্মদ সিরাজ অবশ্য অনেকটাই নিষ্প্রভ ছিলেন। ৩১ রানে এক উইকেট পেয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক