নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে সিরিজ জিতল রোহিত বাহিনী

প্রথমে ব্যাট করতে নেমে ১০৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: দুর্বল নিউজিল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে অবলীলায় হারিয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জিতে গেল টিম ইন্ডিয়া। শনিবার রায়পুরে জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মাত্র ২০.১  ওভারে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।  শুভমন গিল ৪০ রানে ও ঈশান কিষাণ ৮ রানে অপরাজিত থাকেন। এদিন জয়ের ফলে সিরিজের তৃতীয় ম্যাচ কার্যত নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়াল। 

টসে জিতে এদিন প্রথমে সফরকারী দলকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক। মহম্মদ সামি সহ ভারতীয় বোলারদের আগুনে বোলিংয়ে ঝলসে যায় নিউজিল্যান্ড। তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে সফরকারী দলের ব্যাটিং লাইন আপ। ১০৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। গ্লেন ফিল্লিপস, মিচেল সান্তনার, ব্রেসওয়েলরা কিছুটা না লড়লে হয়তো একদিনের ম্যাচে সর্বনিম্ন স্কোর করার মতো লজ্জায় পড়তে হত সফরকারী দলকে। 

জয়ের জন্য মাত্র ১০৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দেখেশুনে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। আগের ম্যাচে দ্বিশতরান করা গিল এদিন অবশ্য প্রথম দিকে খানিকটা গুটিয়ে ছিলেন। ৪৭ বলে অর্ধ শতরান পূর্ণ করেন রোহিত শর্মা। ৫০-এর গণ্ডি পেরনোর ক্ষেত্রে তিনি সাতটি চার ও দুটি ছক্কা হাঁকান। ১৪ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় বিনা উইকেটে ৭২। অর্ধ শতরানের পরেই চালিয়ে খেলতে গিয়ে হেনরি শিপলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক (৫০ বলে ৫১ রান)।

রোহিত ফেরার পরে শুভমনের সঙ্গে জুটি বাঁধেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।  দুজনে দেখে শুনে খেলে দলকে জয় এনে দেন। ৯ বলে ১১ রান করে মিচেল সান্তনারের বলে উইকেটরক্ষক তথা নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের হাতে সহজ ক্যাচ দিয়ে আউট হন প্রাক্তন ভারত অধিনায়ক। দু্ই উইকেটের বিনিময়ে ভারতের রান দাঁড়ায় ৯৮। বিরাট ফেরার সময়ে জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ১১ রান। ২১ তম ওভারের প্রথম বলেই চার মেরে দলকে জয় এনে দেন গিল। শেষ পর্যন্ত তিনি ৪০ রানে ও ঈশান কিষাণ ৮ রানে অপরাজিত থাকেন। 

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে