চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনুশীলনের মাঝেই হাঁটুতে চোট রোহিতের, চোখেমুখে যন্ত্রণার ছাপ, আঘাত কি গুরুতর?

নিজস্ব প্রতিনিধি : খেলার ময়দানে ঝাঁপিয়ে পড়ার আগে চলছে জোরকদম অনুশীলন। এর মধ্যেই রবিবার (২২ ডিসেম্বর) চোট পেলেন রোহিত শর্মা। চোট পেয়ে কাবু রোহিত। বেশ কিছু ক্ষণ হাঁটুতে বরফ বেঁধে বসে থাকতেও দেখা যায় তাঁকে। তাঁর সারা মুখে ছিল যন্ত্রণার ছাপ।

রবিবার নেটে ব্যাটিং অনুশীলন করার সময় বাঁ পায়ের হাঁটুতে আঘাত লেগেছে ভারতীয় দলের অধিনায়কের। এদিন ভারতীয় দলের থ্রোডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানী অনুশীলন করাচ্ছিলেন রোহিতকে। তাঁর ছোড়া একটি বলের লাইনে রোহিত ব্যাট নিয়ে যেতে পারেননি। বল লাগে তাঁর বাঁ পায়ের হাঁটুতে। প্রথমে সামলে নিয়ে আবার ব্যাট করতে শুরু করেন রোহিত। কিন্তু কয়েকটা বল খেলার পরই প্যাড, গ্লাভস খুলে ফেলেন।নেটের ধারে একটি চেয়ারে বসে পড়েন অধিনায়ক।চোটটা যে গুরুতরো তা বোঝা যায় অধিনায়কের মুখের দিকে তাকালে।

এরপরই সেখানে আসে চিকিৎসক।রোহিতের চোটের জায়গাটি দেখার পর সেখানে বরফের ব্যাগ (আইস প্যাক) বেঁধে দেন ফিজিয়ো। খানিকটা পরে রোহিতকে বাঁ পা সমান করে আর একটি চেয়ারে তুলে বসার পরামর্শ দেন ফিজিয়ো। তাতে কিছুটা স্বস্তি পান রোহিত।

রোহিতের চোট নিয়ে আকাশ দীপ জানান, রোহিতের চোট গুরুতর নয়। চতুর্থ টেস্টে তাঁর খেলতে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। আর তাতেই স্বস্তির নি:শ্বাস ফেলেছে সমর্থকেরা।

উল্লেখ্য, হাতে আর বেশি সময় নেই। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্ট। তিন টেস্টের পর ফল ১-১। টেস্ট বিশ্বকাপ ফাইনালে উঠতে হলে ভারতকে জোরকদমে খেলতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ