শেফালি-স্মৃতির চওড়া ব্যাটে ২৯৮ রান তুলল টিম ইন্ডিয়া

শেফালি-স্মৃতির চওড়া ব্যাটে রানে প্রথম ইনিংস শেষ করল ভারত। ভারী বৃষ্টির জন্যে প্রায় ২ ঘন্টা বিলম্ব হয়েছে মহিলা বিশ্বকাপ ফাইনালের। বিকেল ৪.৩২ মিনিট নাগাদ হয়েছিল টস।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেফালি-স্মৃতির চওড়া ব্যাটে ২৯৮ রানে এবং ৭ উইকেটে প্রথম ইনিংস শেষ করল ভারত। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ২৯৯। ভারী বৃষ্টির জন্যে প্রায় ২ ঘন্টা বিলম্ব হয়েছে মহিলা বিশ্বকাপ ফাইনালের। বিকেল ৪.৩২ মিনিট নাগাদ হয়েছিল টস। তবে পুরো ওভারেই খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টসে হেরে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই দল কেউই আগে বিশ্বকাপের ট্রফি জেতে নি। তাই আজকের ম্যাচের শেষে প্রায় ২৫ বছর পর মহিলাদের ক্রিকেট নতুন বিশ্বচ্যাম্পিয়ন পাবে। জিতলে উইনার টিম পাবে প্রায় ১২৫ কোটি টাকা। যাই হোক, বৃষ্টি থেমে গিয়েছে, মাঠ শুকোতেই ভারতের হয়ে খেলতে নামেন ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। প্রথমদিকে বেশ ভালই পারফর্ম্যান্স করেছেন তাঁরা। ৫ ওভারেই ৪০ পার করেছিল ভারত। স্মৃতি মান্ধানার ঝোড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করেছিল ভারত। তবে এদিন দুই দলে স্কোয়াড অপরিবর্তিত ছিল। কোনও বদল হয়নি। তবে বৃষ্টিতে অনেক ক্ষণ ঢাকা থাকার দরুণ এই পিচ কেমন আচরণ করবে তা কেউই বুঝতে পারছেন না।

তবে নিউজিল্যান্ড-ভারত ম্যাচ খেলা হয়েছিল এই পিচেই। প্রথম থেকেই লক্ষ্য রয়েছে ভারতের দিকে। শেষ ন’টি ফাইনালের মধ্যে পাঁচ বার টসে প্রথমে ব্যাট করা দল জিতেছে ভারত। এদিকে খেলা শুরু হওয়ার আগে দুই দেশেরই জাতীয় সংগীত গেয়েছেন দুই দেশের জনপ্রিয় গায়িকারা। কিন্তু জাতীয় সঙ্গীতের সময়ে কেঁদে ফেলেন দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ। কেননা এ বছরই হয়তো তাঁর শেষ ম্যাচ। যাই হোক, আজ প্রথম থেকেই খেলাতে ফর্মে ছিলেন শেফালি বর্মা। সেমিফাইনালে মাত্র ১০ রানে আউট হলেও আজকের ম্যাচে প্রথম ৪ এসেছিল তার ব্যাট থেকেই। ফাটিয়ে খেলছেন তিনি। প্রায় ১১ ওভারে স্মৃতি, শেফালি জুটি বেঁধে প্রায় ৭০ তুলে ফেলেছিলেন। পাশাপাশি দাপটের সঙ্গে খেলেছেন স্মৃতি মান্ধানা। আর প্রথম ৪৫ বলে অর্ধশত রান করেছেন শেফালি বর্মা। অন্যদিকে ৫৮ বলে ৪৫ রান করেই আউট হন স্মৃতি মান্ধানা।

তার জায়গায় খেলতে আসেন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড ভাঙা ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ। তবে জেমিমার সঙ্গে জুটি বেঁধে ১৬৬ তুলতেই আউট হন শেফালি। সেঞ্চুরির কাছে গিয়েও ১০০ করতে পারলেন না তিনি। ৭৮ বলে ৮৭ রানেই আউট হন তিনি। যদিও মাঝে বাঁ পায়ের পেশিতে টান ধরেছিল শেফালির। তবুও খেলা চালিয়ে গিয়েছিলেন। এবং শুরু থেকে দলকে অনেকটা এগিয়ে দিয়েছিলেন শেফালি। তার আউট হয়ে যাওয়ার পরেই মাঠে নামেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৮৫ রানে আউট হয়েছিলেন। এদিকে হরমনপ্রীত আসতেই জেমাইমা আউট হয়ে যান, তবে আজ তাঁর মাঠে তেমনি জোর ছিল না। ৩৭ বলে মাত্র ২৪ রান তুলেই তিনি আউট হয়ে যান। এরপর হরমনপ্রীতের সঙ্গে জোট বাঁধেন দীপ্তি শর্মা। যদিও ১৮৬ রানের পরেই ভারতের রানের গতি কমে। এরপর ২৩৩ রানের মাথায় ২৯ বলে ২০ রান করে আউট হয়ে গিয়েছেন। এরপরে দীপ্তি শর্মার সঙ্গে জুটি বাধেন আমনজ্যোৎ কৌর। এদিকে খাকার বলে লুসের হাতে ক্যাচে আউট হন শেফালি, খাকার বলে উইলবার্টের হাতে ক্যাচে সাজঘরে ফেরেন জেমাইমা।এদিকে হরমনপ্রীতের পর আমনজ্যোৎ কৌরও আউট হয়ে গেলেন। তিনি ডি ক্লার্কের বলে সোজা মেরেছিলেন আমনজ্যোৎ। আর তাতেই এক হাতে ক্যাচ নিলেন ডি ক্লার্ক। অন্যদিকে দীপ্তি শর্মা মাঠে নেমেই আক্রমণাত্মক পারফরম্যান্স দিয়েছেন এবং অর্ধশতরান পার করেছেন। শেষ ওভারে খাকার বলে এমিনির ক্যাচে মাঠ ছাড়তে হল রিচা  ঘোষকে। ২৪ বলে ৩৪ রান করেছেন তিনি।এদিকে দর্শকাসনে মেয়েদের উৎসাহ দিতে পৌঁছেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তবে শেষ বলে দীপ্তি শর্মা রা্ন আউট হন। এবং ২৯৮ তুলে দক্ষিণ আফ্রিকাকে টার্গেট ছুঁড়ে দেন ২৯৯ রান। তবে শেষ কয়েক ও ওভারে একেবারে ভাল খেলতে পারল না ভারত। হেসে খেলে ৩০০ তোলার কথা ছিল তাদের। কিন্তু ২৯৮ তেই থামতে হল দীপ্তিদের। 

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল