হার্টলির স্পিনের কাছে হার মানল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : হার দিয়েই সিরিজ শুরু হল ভারতের। রবিবার ২৮ রানে ইংল্যান্ডের কাছে হেরে গেল ভারত। হার্টলির স্পিনের সামনে দাঁড়াতে পারল না ভারতের কোনও ব্যাটসম্যান।

রবিবার মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ৪২০ রানে। মাত্র চার রানের জন্য দ্বিশতরান করতে পারেননি ওলি পোপ। মূলত পোপের এই ব্যাটিংয়ের সুবাদেই চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইংল্যান্ড। ভারতের জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্যমাত্রা রাখে ইংল্যান্ড। প্রথমে যশস্বী জয়সওয়ালের সঙ্গে জুটি বেঁধে ভালোভাবেই ইনিংস শুরু করেছিল রোহিত শর্মা। তবে ৩৯ রানের মাথায় হার্টলির বলে আউট হয়ে যান রোহিত। এরপরই ৪২ রানের মাথায় দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

এরপরই একের পর এক ভারতের উইকেটের পতন হতে শুরু করে। ১০৭ রানের মধ্যে ভারতের পাঁচ উইকেট পড়ে যায়। হার্টলির বলের সামনে ভারতের কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। শুধু হার্টলিই নন, লিচও যোগ্য সঙ্গত দেন। মূলত স্পিন বোলিংয়কে হাতিয়ার করেই ভারতের থেকে জয় ছিনিয়ে নিল জো রুটের দল। উল্লেখ্য, ম্যাচ শুরুর আগে স্পিনারদের ওপরই জোর দিয়েছিল ইংল্যান্ড শিবির। ভারতকে চাপে রাখতে তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?