হ্যান্ডশেক বিতর্কের পর প্রথম মাঠে নামছে ভারত, শুক্রবার ওমানের বিরুদ্ধে খেলছেন না কারা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত পাকিস্তান ম্যাচ শেষ হয়ে গিয়েছে, কিন্তু করমর্দন বিতর্ক থামেনি। বিগত কয়েক দিন ধরে এশিয়া কাপে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানোর ঘটনা। বিতর্কের পরে পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচ খেলে ফেলেছে। শুক্রবার ভারত খেলতে নামছে ওমানের বিপক্ষে। ওমানের বিরুদ্ধে খেলতে নামা ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। কারণ রবিবার সুপার ফোরে ফের একবার মুখোমুখি হবে ভারত পাকিস্তান। সেই ম্যাচের আগে ক্রিকেটারদের সুস্থ সবল তরতাজা রাখতে চাইছেন গৌতম গম্ভীর।

গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিরুদ্ধে খুব সহজেই জয় এসেছে ভারতের ঝুলিতে। ওমান তুলনামূলক দুর্বল টিম,  এখনও পর্যন্ত একটিও ম্যাচ জেতেনি তারা। কিন্তু বলা হয়, ক্রিকেট এমন একটা খেলা যেখানে শেষ বল পর্যন্ত কিছু বলা যায় না। তাও ভারতের ব্বর্তমান যা পারফরম্যান্স তাতে ধরে নেওয়াই যায় ওমানের বিপক্ষেই ভারত জয় পাবে। গ্রুপ এ-র শীর্ষস্থানে বর্তমানে রয়েছে ভারত। ওমানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলবে ভারত আজ। স্বভাবতই এক ম্যাচকে অস্ত্র করতে চাইছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। নিয়মরক্ষার ম্যাচে বিকল্প দেখে নিতে চাইছেন তিনি। প্রথম দুটি ম্যাচে বোলারেরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন। পেসারদের মধ্যে একমাত্র খেলেছেন জসপ্রীত বুমরাহ। অর্শদীপ সিংহ ও হর্ষিত রানা সুযোগ পাননি। সূত্র ব্বলছে, শুক্রবার এই দুজনের মধ্যে একজনকে খেলাতে চাইছেন গম্ভীর।

সম্ভবত বুমরাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে গম্ভীরের। একেবারে পাকিস্তানের বিরুদ্ধে নামবেন তিনি। সেই জায়গায় ওমান ম্যাচে সুযোগ পেতে পারেন অর্শদীপ সিং। তাঁর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত খেলোয়ার তিনি। কিন্তু দুবাইয়ের মাঠে ভারত দুই বিশেষজ্ঞ স্পিনারকে খেলাচ্ছে, ফলে অর্শদীপ সুযোগ পাচ্ছেন না। তাই ওমানের বিরুদ্ধে তিনি যদি মাঠে নামেন তাহলে ভারতের প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড করার সম্ভাবনাও রয়েছে অর্শদীপের।

ব্যাটিং লাইন আপেও কিছু পরিবর্তন আসতে পারে। আসলে ভারতের প্রথম দুই ম্যাচে মিডল অর্ডার ব্যাট করার সুযোগ পায়নি। শোনা যাচ্ছে,  ওমানের বিরুদ্ধে  সঞ্জু স্যামসন বা হার্দিক পাণ্ডিয়াকে ওপরের দিকে নিয়ে আসা হতে পারে। বরং মিডল অর্ডারে নামানো হতে পারে সূর্যকুমার যাদব ও তিলক বর্মাকে। ওমানের বিরুদ্ধে পাঁচ বোলার যথেষ্ট। তাই শিবম দুবের বদলে রিঙ্কু সিংহকেও একটি ম্যাচে দেখে নিতে পারেন গম্ভীর।

ওমানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ:

সূর্যকুমার যাদব (অধিনায়ক),  শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিংহ, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর