ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টেও নেই কোহলি-শ্রেয়স

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডের বিরুদ্ধে পরের তিনটি টেস্টে খেলছেন না বিরাট কোহলি। চোটের কারণে দলে নেই শ্রেয়স আইয়ারও। তবে চোট সারিয়ে দলে ফিরেছেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। জায়গা পেয়েছেন বাংলার আকাশ দীপ এবং মুকেশ কুমারও।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে মোট পাঁচটি টেস্ট খেলবে ভারত। ইতিমধ্যেই দুটি টেস্ট হয়ে গিয়েছে। প্রথম টেস্টে বেন স্টোকসরা জিতলেও দ্বিতীয় টেস্টে রোহিত শর্মারা জিতে সমতা ফিরিয়েছেন। ফলে পরের তিনটি টেস্ট সিরিজ জয়-পরাজয়ের ক্ষেত্রে নির্ণায়ক হয়ে দাঁড়াচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। রাঁচিতে চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। হিমাচল প্রদেশের ধর্মশালায় শেষ টেস্টে মুখোমুখি হবেন রোহিত শর্মা-বেন স্টোকসরা। ওই ম্যাচ শুরু হবে ৭ মার্চ।

ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে খেলেননি বিরাট কোহলি। শেষ তিন টেস্টে তিনি খেলবেন কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। অবশেষে ব্যক্তিগত কারণে তিনি পুরো সিরিজ থেকেই সরে দাঁড়ালেন। শনিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী তিন টেস্টের দল ঘোষণা করা হয়েছে। কোহলির মতোই শেষ তিন টেস্টের দলে রাখা হল না শ্রেয়স আয়ারকেও। তাঁর পিঠে চোট রয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ সিরাজকে। তিনিও দলে ফিরেছেন। প্রথম বারের জন্য টেস্ট দলে ডাক পেলেন বাংলার আকাশ দীপ। ।

শেষ তিন টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং আকাশ দীপ।

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন