যশস্বী-শিভম ঝড়ে আফগানদের হারিয়ে সিরিজ জিতল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: যশস্বী জয়সোয়াল ও শিভম দুবের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে টি টোয়েন্টি সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ১৭২ রান তুলেছিল ইব্রাহিম জাদরানরা। জবাবে হাতে ৬ উইকেট রেখে ম্যাচ পকেটে পুরল রোহিত শর্মারা। আগের ম্যাচের মতো রবিবারও অর্ধশতরান করলেন শিভম  দুবে।

টসে জিতে এদিন আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু শুরুটা ভালো করতে পারেননি আফগানরা। দুই আফগান ওপেনার রহমানুল্লা গুরবাজ (১৪) এবং ইব্রাহিম জাদরান (৯) খুব বেশি রান করতে পারেননি। মিডল অর্ডারে আজমতুল্লা ওমরজাই, মহম্মদ নবি, নাজিবুল্লা জাদরানেরাও খুব একটা সুবিধা করতে পারেননি। সফরকারী দলের হয়ে সব থেকে বেশি রান করলেন গুলবাদিন নইব। ৩৫ বলে ৫৭ রান করেন তিনি। শেষের দিকে নামা মুজিব উর রহমান ৯ বলে ২১ এবং করিম জনত ১০ বলে ২০ রান করে আফগানিস্তানকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন। ১৭২ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। ভারতের পক্ষে আরশদীপ সিংহ ৩২ রানে তিন উইকেট নেন।

জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। আগের ম্যাচের মতো এদিনও শূন্য রানে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। দীর্ঘদিন বাদে দলের হয়ে খেলতে নামা বিরাট কোহলি প্রত্যাবর্তনের ম্যাচে দাগ কাটতে পারলেন না। ১৬ বলে ২৯ রান করে আউট হয়ে যান। এর পরেই তৃতীয় উইকেটে জুটি বেঁধে যশস্বী জয়সওয়াল এবং শিভম দুবে আফগান বোলারদের ঠান্ডা মাথায় খুন করলেন। মুজিব উর রহমান-নাভিন উল হকদের কার্যত ক্লাব পর্যায়ের বোলারে নামিয়ে আনলেন। ৩৪ বলে ছয়টি ছক্কার সাহায্যে ৬৮ রান করে ফেরেন যশস্বী। জিতেশ শর্মাও দ্রুত আউট হন। কিন্তু একাই দলকে জেতান শিভম। ৩২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। রিঙ্কু সিংহ ৯ রানে অপরাজিত রইলেন।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড