জয়ের জন্য ভারতকে ২৭৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্রিসবেন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে এগিয়ে যেতে ভারতের চাই ২৭৫ রান। বুধবার পঞ্চম দিনের শুরুতে ২৬০ রানে শেষ হয় ভারতের প্রথম  ইনিংস। ১৮৫ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে যশপ্রীত বুমরা-আকাশ দীপের আগুনে বোলিংয়ের মুখে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অজি ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত সাত উইকেটে ৮৯ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ভারতের হয়ে যশপ্রীত বুমরা ১৮ রানে তিনটি উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ ও আকাশ দীপ ২টি করে উইকেট পেয়েছেন।

পঞ্চম দিনের খেলা শুরুর খানিকক্ষণের মধ্যেই ভারতের শেষ জুটি ভাঙেন  ট্রেভিস হেড। আকাশ দীপকে (৩১) সাজঘরে ফিরিয়ে ২৬০ রানে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে দেন তিনি। প্রথম ইনিংসে ১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু শুরু থেকেই যশপ্রীত বুমরা আগুন ঝরাতে শুরু করেন। তাঁর সঙ্গে বল হাতে জ্বলে ওঠেন মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। তৃতীয় ওভারই ব্যক্তিগত ৮ রানের মাথায় বুমরার বলে সাজঘরে ফেরেন উসমান খোয়াজা। খানিকবাদে  বুমরার বলে ১ রান করে ফিরলেন লাবুশেনও। স্কোর বোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই আকাশ দীপের বলে ফিরে যান ম্যাকসুইনি (৪)। এর পরে মিচেল মার্শকেও (২) সাজঘরের পথ দেখিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন আকাশ দীপ। প্রথম ইনিংসে শতরান করা স্টিভ স্মিথ এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন। মহম্মদ সিরাজের বলে ৪ রান করে ফেরেন তিনি। বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন ঋষভ পন্থ। মাত্র ৩৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।

অজি শিবিরের বড় ভরসা ছিলেন প্রথম ইনিংসে শতরানকারী ট্রেভিস হেড। কিন্তু দলর প্রয়োজনে এদিন তিনিও বড় রানের ইনিংস খেলতে পারেননি। সিরাজের বল বড় শট মারতে গিয়ে ১৭ রানের মাথায় আউট হলেন তিনি। আট নম্বরে নামা অজি অধিনায়ক কামিন্স ভারতের বোলারদের পাল্টা মারের পথে হেঁটেছিলেন। কিন্তু বেশি ক্ষণ টিকতে পারেননি। বিশাল দুটি ছক্কা ও চারের সাহায্যে ১০ বলে ২২ রান করে বুমরার বলে ফিরে যান। খানিকবাদে দ্বিতীয় ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করেন অজি অধিনায়ক।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪