জাদেজার ঘূর্ণিতে বিপাকে অস্ট্রেলিয়া, প্রথম দিনের শেষে ৪ উইকেটে ১৫৬

দুই অজি স্পিনার ম্যাথু কুনেম্যান ও নেথান লায়নের বিষাক্ত বোলিংয়ে ১০৯ রানে শেষ হয়েছিল ভারতের প্রথম ইনিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: দুই অজি স্পিনার ম্যাথু কুনেম্যান ও নেথান লায়নের বিষাক্ত বোলিংয়ে ১০৯ রানে শেষ হয়েছিল ভারতের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও। রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে দিন শেষে অজি শিবিরের সংগ্রহ চার উইকেটে ১৫৬ রান। ভারতের চেয়ে মাত্র ৪৭ রানে এগিয়ে। ক্রিজে অপরাজিত রয়েছেন দুই ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব (৭) ও ক্যামেরন গ্রিন (৬)। দুই অজি ব্যাটসম্যান উসমান খাওয়াজা ও মার্নুস লাবুশান বুক চিতিয়ে লড়াই না চালালে আরও বিপাকে পড়ত সফরকারী দল।

প্রথম দুই টেস্টে হারার পরে সিরিজে টিঁকে থাকতে তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে হতো অস্ট্রেলিয়াকে। ইন্দোরে টসে হেরে বল করতে নেমে কার্যত ভেল্কি দেখান দুই অজি স্পিনার ম্যাথু কুনেম্যান ও নেথান লায়ন। ১০৯ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। পাল্টা ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া। দলের ১২ রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে ফিরে যান ট্র্যাভিস হেড। এর পরে জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি সামাল দেন উসমান খাওয়াজা ও মার্নুস লাবুশানে। দুজনে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ৯৬ রান সংগ্রহ করেন। লাবুশানেকে (৯১ বলে ৩১ রান) ফিরিয়ে জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা।

এর পরে স্টিভ স্মিথ ও খাওয়াজা জুটি বাঁধেন। অর্ধশতরান করা খাওয়াজাকে (১৪৭ বলে ৬০) সাজঘরে ফেরান জাদেজা।  শেষ বেলায় অজি অধিনায়ক স্টিভ স্মিথকে (৩৮ বলে ২৬) ফিরিয়ে সফরকারী দলকে জোর ধাক্কা দেন তিনি। দিনের শেষে সাত রানে পিটার হ্যান্ডসকম্ব ও ৬ রানে ক্যামেরন গ্রিন অপরাজিত রয়েছেন। রবীন্দ্র জাদেজা বল হাতে ভেল্কি দেখালেও বাকি ভারতের বাকি বোলাররা তেমন কার্যকরী ভূমিকা রাখতে পারেননি।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা