সিরিজে সমতা ফেরাতে অস্ট্রেলিয়ার চাই ১৭৫ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: সিরিজে এগিয়ে থাকা টিম ইন্ডিয়া চতুর্থ ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল। একমাত্র লড়েছেন রিঙ্কু সিং আর জিতেশ শর্মা। দুজনের ব্যাটিংয়ে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলল টিম ইন্ডিয়া।

এদিন চারটি পরিবর্তন নিয়ে নেমেছিল ভারত। প্রসিদ্ধ কৃষ্ণা, আরশদীপ সিং, তিলক বার্মা ও ঈশান কিশনের পরিবর্তে দলে নেওয়া হয় মুকেশ কুমার, দীপক চাহার, শ্রেয়স আইয়ার ও জিতেশ শর্মা। উল্টোদিকে পাঁচটি পরিবর্তন নিয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, জস ইংলিস, কেন রিচার্ডসন ও নাথান এলিসরা বাড়ি ফিরেছেন। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন জস ফিলিপ, বেন ম্যাকডারমথ, ম্যাথু শর্ট, বেন ডারসুইস ও ক্রিস গ্রিন। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। শুরুটা খারাপ করেননি দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন দুজনে। জুটি বেঁধে ৫০ রান যোগ করেন দুজনে। ষষ্ঠ ওভারের শেষ বলে যশস্বীকে (৩৭) ফিরিয়ে দেন অ্যারন হার্ডি। আর তার পরেই কার্যত ধস নামে ভারতীয় ব্যাটিং লাইন আপে। অষ্টম ওভারে তনভীর সাঙ্ঘার বলে ফিরে যান শ্রেয়স আইয়ার (৬)। দায়িত্বজ্ঞানহীনের মতো বেন ডারসুইসের বলে ব্যাট চালিয়ে দলকে বিপদে ফেলে সাজঘরে ফিরে যান অধিনায়ক সূর্যকুমার যাদব (১)।

একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন রুতুরাজ। রিঙ্কু সিংয়ের সঙ্গে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। অজি বোলারদের ভালই শাসন করছিলেন দুজনে। জুটি বেঁধে ৪৮ রান যোগ করেন। ১৪তম ওভারে বল করতে এসে গায়কোয়াড়কে (৩২) ফিরিয়ে জুটি ভাঙেন তনভীর সাঙ্ঘা। এর পরেই পঞ্চম উইকেটে জুটি বেঁধে কার্যত তাণ্ডব চালান রিঙ্কু সিং ও জিতেশ শর্মা। দুজনে মাত্র ৩২ বলে ৫৬ রান যোগ করেন। ১৯ তম ওভারে বল করতে এসে ভারতীয় শিবিরে জোড়া আঘাত হানেন বেন ডারসুইস। চতুর্থ বলে ফিরিয়ে দেন জিতেশকে (১৮ বলে ৩৫)। পরের বলে সাজঘরে পাঠান অক্ষর পটেলকে (০)। শেষ ওভারের ফের জোড়া ধাক্কা হানেন জেসন বেহেনডর্ফ। প্রথম বলে ফেরান রিঙ্কুকে (৪৬)। তৃতীয় বলে ফিরিয়ে দেন দীপক চাহারকে (০)। শেষ বলে রান আউট হন রবি বিষ্ণোই (১)

 

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭