৩৩ রানে পড়ল ৫ উইকেট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬৭ রান তুললেন সূর্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরুটা ভাল করলেও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে বড় স্কোর গড়তে পারলেন না সূর্যকুমার যাদবরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) গোল্ড কোস্টে প্রথমে ব্যাট করে আট উইকেট খুঁইয়ে ১৬৭ রান তুলেছে টিম ইন্ডিয়া। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন শুভমন গিল (৪৬)। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ও অ্যাডাম জাম্পা তিনটি করে উইকেট নিয়েছেন।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। দ্বিতীয় বলেই ভাগ্যের জোরে বেঁচে যান অভিষেক শর্মা। বেন ডোয়ারশিসের বলে বড় শট খেলার চেষ্টা করেছিলেন তিনি। বল থার্ড ম্যানে থাকা জেভিয়ার বার্টলেটের হাতে পড়েছিল। সহজ ক্যাচ ফস্কান বার্টলেট। জীবন পাওয়ার পরেই হাত খুলে খেলতে থাকেন অভিষেক। তাঁর সঙ্গে তাল মিলিয়ে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন শুভমনও। প্রথম পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় বিনা উইকেটে ৪৯। বেশি আগ্রাসী হতে গিয়ে অ্যাডাম জাম্পার বলে সাজঘরে ফেরেন অবিষেক (২৮)।এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান শুভমন ও শিবম দুবে। চালিয়ে খেলতে গিয়ে ২২ রান করে নাথান এলিসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শিবম।

চার নম্বরে নামা টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব আগ্রাসী মেজাজে খেলতে থাকেন। ১৩তম ওভারে জাম্পার বলে পর পর দু’টি ছক্কা মেরে দলের রান ১০০ পার করিয়ে দেন। যেভাবে খেলছিলেন তাতে শুভমন গিল অনায়াসে অর্ধশতরান পেয়ে যাবেন বলে মনে করা হচ্ছিল।। কিন্তু তা হয়নি। এলিসের বলে লাইন মিস্‌ করে ব্যক্তিগত ৪৬ রানে বোল্ড আউট হয়ে ফেরেন তিনি। বড় রান করতে পারেননি সূর্যও। ২০ রান করে বার্টলেটের বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন তিনি। ব্যর্থ হন তিলক বর্মাও। জাম্পার বলে রিভার্স সুইপ মারতে গিয়ে ৫ রান করে আউট হয়েছেন তিনি। তিলকের পর  আউট হন জিতেশ শর্মা। ৩ রান করে জাম্পার বলে ফেরেন। পর পর চার উইকেট হারানোয় ভারতের রান তোলার গতি কমে যায়।  ওয়াশিংটন সুন্দর চেষ্টা করছিলেন রান তোলার গতি বাড়ানোর। কিন্তু পারলেন না। ১২ রান করে এলিসের বলে আউট হন তিনি। শেষবেলায় খানিকটা চালিয়ে খেলে দলকে ১৬৭ রানে পৌঁছে দেন অক্ষর পটেল। ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকেন তিনি।

ত্বিশা শর্মা হত্যা মামলার প্রধান সাক্ষীর উপর হামলা চালাল অভিযুক্ত স্বামী সমর্থ সিংহের বন্ধুরা

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ

হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি

প্রেমিককে খুনের পর গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার