দলে নেই বিরাট- রোহিত,নতুন ‘মিশন’ নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ২২ জানুয়ারী থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় শিবির। এরপর ৬ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ৩টি ওয়ানডে হবে। প্রথম টি-টোয়েন্টি সিরিজ হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে। এই প্রথম ম্যাচটি হবে ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে। ইতিমধ্যেই ঐতিহাসিক ম্যাচ শুরু হতে চলেছে বলে মনে করছে ক্রীড়াপ্রেমীরা। নতুন বছরের নতুনভাবে দল সাজিয়েছে ভারতীয় শিবির। বলা যেতে পারে ভারতীয় ক্রিকেট দল এখন নতুন মিশনের জন্য প্রস্তুতি শুরু করেছে। তবে দলে থাকছেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি।

এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে এমন কোনও টি-টোয়েন্টি ম্যাচ হয়নি যেখানে কোহলি বা রোহিত উপস্থিত ছিলেন না। এটাই হবে প্রথম যুদ্ধ যেখানে ভারতের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান উপস্থিত থাকবেন না। আসলে কোহলি এবং রোহিত গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে এখন তাদের দুজনকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে খেলার কথা নয় তাঁদের।

খারাপ অধিয়ায়কত্ব এবং অফ ফর্মের জন্য সমালোচিত হচ্ছেন রোহিত শর্মা। অনেকেই মনে করছেন, শেষ টেস্ট খেলে ফেলেছেন ভারত অধিনায়ক। যদিও রোহিত জানান, এখনই অবসরের কোনও পরিকল্পনা নেই। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত।

উল্লেখ্য, বর্ডার গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়ার হারের পর থেকেই রোহিত শর্মার অধিনায়কত্বের সমালোচনা চলছে।সিডনিতে পঞ্চম টেস্টে দলের বাইরে বসতে হয়েছে খোদ অধিনায়ককে, এমনই বিরল ঘটনা ঘটেছে টিম ইন্ডিয়ায়। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়কদের মধ্য অন্যতম নামই হলেন বিরাট কোহলি। নিজের অধিনায়কত্বের সময় ভারতীয় দলকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তাঁর অধিনায়কত্বে স্রেফ টেস্টে নয়, সব ফরম্যাটেই বিদেশের মাটিতে দাদাগিরি করতে দেখা গেছে টিম ইন্ডিয়াকে। তবে সম্প্রতি সময়ে ভাল একটা ফর্মে নেই বিরাট। যা নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক