শতরান হাতছাড়া রাহুল-যশস্বীর, ভারত এগিয়ে ১৭৫ রানে

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে পুরোপুরি  চালকের আসনে ভারত। বেন স্টোকসদের বোলিং আক্রমণকে নির্বিষ করে দিয়ে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছেন লোকেশ রাহুল-রবীন্দ্র হাতছাড়া। সাত উইকেটে ভারতের সংগ্রহ ৪২১ রান। অর্থা‍ৎ প্রথম ইনিংসে হাতে তিন উইকেট রেখে ১৭৫ রানে এগিয়ে গিয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। ৮১ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর সঙ্গেই ৩৫ রানে অপরাজিত অক্ষর পটেল।

বৃহস্পতিবার প্রথম দিনের শেষে ভারতের রান ছিল এক উইকেটে ১১৯। শুক্রবার সকালে জো রুটের বলে বাউন্ডারি হাঁকিয়ে শতরানের সম্ভাবনা জাগিয়েছিলেন যশস্বী রাহুল। যদিও বেশিদূর এগোতে পারেননি। চতুর্থ বলেই ব্যক্তিগত ৮০ রানে সাজঘরে ফেরেন তিনি। এর পরে দলের হাল ধরার চেষ্টা চালিয়েছিলেন শুভমন গিল ও লোকেশ রাহুল। তবে গিলও বড় রানের ইনিংস খেলতে পারেননি। ব্যক্তিগত ২৩ রানে ফেরেন। চতুর্থ উইকেটে শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়েছেন রাহুল। তবে বড় রানের জুটি গড়ার আগে শ্রেয়সকে (৩৫) ফিরিয়ে ভারতীয় শিবিরে জোর ধাক্কা দেন রেহান আমেদ।

মধ্যাহ্নভোজের বিরতির পরে লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন। জো রুট, টম হার্টলেদের আক্রমণ নির্বিষ করে দেন দুজনে। তবে যশস্বীর মতোও শতরান হাতছাড়া করে চা বিরতির আগে সাজঘরে ফেরেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। টম হার্টলের বলে ব্যক্তিগত ৮৬ রানে প্যাভিলিয়নের পথ ধরেন রাহুল। ওই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালান কেএস ভরত ও জাদেজা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট ধীরগতির হয়ে আসছিল। ফলে ব্যাট করা কঠিন হয়ে দাঁড়ায়। তবুও ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ৬৮ রান যোগ করেন দুজনে। জো রুটের বলে লাইন মিস করে লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন ভরত (৪১)। আট নম্বরে ব্যাট করতে নামা রবিচন্দ্রন অশ্বিনও (১) দ্রুত ফেরেন। পর পর দুই উইকেট খুঁইয়ে খানিকটা চাপে পড়ে। তবে অষ্টম উইকেটে জুটি বেঁধে দলকে ৪০০ রানের গণ্ডি পার করিয়ে দেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর পটেল। দিনের শেষে ভারতের রান দাঁড়ায় সাত উইকেটে ৪২১ রান।    

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?