রোহিত-জাদেজার ব্যাটিংয়ে চাপ কাটিয়ে উঠছে ভারত  

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজকোট: পেসারদের সহায়ক পিচে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে টিম ইন্ডিয়া। মধ্যাহ্নবিরতি পর্যন্ত তিন উইকেট হারিয়ে ৯৩ রান তুলেছিলেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। জেমস অ্যান্ডারসন-মার্ক উডদের বিরুদ্ধে একমাত্র বুক চিতিয়ে লড়াই করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইতিমধ্যেই অর্ধশতরান করেছেন তিনি। তাঁর সঙ্গী হিসাবে দলকে বিপদ থেকে টেনে তোলার দায়িত্ব বর্তেছে রবীন্দ্র জাদেজার কাঁধে।

রাজকোটে এদিন তৃতীয় টেস্টে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই আক্রমণের পথে হাঁটেন ওপেনার যশস্বী জয়সোয়াল। দুটি চারও হাঁকান তিনি। কিন্তু বেশিক্ষণ টিঁকতে পারেননি। মার্ক উডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ১০ রানে আউট হয়ে ফেরেন যশস্বী। আগের টেস্টে দ্বিশতরানকারী ব্যাটার তাড়াতাড়ি আউট হওয়ায় বিপাকে পড়ে যায় ভারত। শুভমন গিলকেও শূন্য রানে ফিরিয়ে দেন উড। রজত পাতিদারও বড় রান পাননি। ৫ রানের মাথায় টম হার্টলির বলে আউট হন তিনি। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

এর পরেই ইংল্যান্ডের বোলারদের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ান রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। স্লিপে রোহিতের একটি সহজ ক্যাচ ছাড়েন জো রুট। তার পরে আর কোনও সুযোগ দেননি তিনি। নিজের স্বাভাবিক খেলা খেলতে থাকেন। ৭১ বলেই টেস্টের নিজের ১৭তম অর্ধশতরান তুলে নেন ভারত অধিনায়ক। তিন রানে ৯৩ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ভারত। মধ্যাহ্নভোজের বিরতির পরে ব্যাট করতে নেমে হাত খুলে খেলতে শুরু করেন রবীন্দ্র জাদেজা। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ৩০ ওভার শেষে ভারতের রান ৩ উইকেটে ১০৯।

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ