জাদেজার লড়াই বিফলে, লর্ডসে জিতে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: রবীন্দ্র জাদেজার ক্রিজ আঁকড়ে থেকে মরিয়া লড়াই ব্যর্থ হয়ে গেল। লোকেশ রাহুল, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদেরও দাঁতে-দাঁত চেপে লড়াই জলে গেল। জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য তাঁরা করতে নেমে চা বিরতির সামান্য পরেই ১৭০ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। ফলে ২২ রানে হেরে গেলেন শুভমন গিলরা। লর্ডসে তৃতীয় টেস্টে জিতে সিরিজে ২১ ব্যবধানে এগিয়ে গেলেন বেন স্টোকসরা।

লর্ডসের মাটিতে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ছিল রোমাঞ্চে ভরা।প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৮৭ রান তুলেছিলেন বেন স্টোকসরা। জবাবে লোকেশ রাহুলের অনবদ্য শতরান সত্বেও ৩৮৭ রানেই গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। অর্থা‍ৎ টাই হয়েছিল। রবিবার (১৩ জুলাই) টেস্টের চতুর্থ দিন ছিল নাটকীয়তায় ভরপুর। ওয়াশিংটন সুন্দরের ভেল্কি ও যশপ্রীত বুমরার আগুনে বোলিংয়ে মাত্র ৬২.১ ওভারে ১৯২ রানেই থেমে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ৪০ রান করেন জো রুট। অধিনায়ক , বেন স্টোকস করেন ৩৩। হ্যারি ব্রুক ২৩ ও জ্যাক ক্রাউলি ২২ রান। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৯৩ রানের। কিন্তু ওই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে চরম বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। ব্যাট করতে নেমে ইংল্যান্ডের পেস আক্রমণ সামলাতে হিমশিম খায় ভারতের ব্যাটাররা। শূন্য রানে সাজঘরে ফেরেন যশস্বী জয়সোয়াল। এরপর একে একে সাজঘরে ফেরেন করুণ নায়ার (১৪), অধিনায়ক শুভমন গিল (৬) ও নৈশ প্রহরী আকাশদীপ (১)।

জয়ের জন্য শেষ দিন অর্থা‍ৎ সোমবার ভারতের প্রয়োজন ছিল ১৩৫ রানের। আর ইংল্যান্ডের ছয় উইকেট। টিম ইন্ডিয়ার হয়ে বড় ভরসা ছিলেন প্রথম ইনিংসে শতরানকারী লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। পঞ্চম দিনে ব্যাট করত নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। আর্চারের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পন্থ (৯)। এর পর রবীন্দ্র জাদেজা ও রাহুল দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান। কিন্তু স্টোকসের বলে লেগ বিফোর হয়ে রাহুল (৩৯) সাজঘরে ফিরতেই ভারতের হার নিশ্চিত হয়ে যায়। পরের ওভারে আর্চারের বল ঠিকমতো বুঝতে পারেননি ওয়াশিংটন সুন্দর। বল ব্যাটের কানায় লেগে চলে যায় আর্চারের তালুতে। শূন্য রানে ফেরেন সুন্দর। অষ্টম উইকেটে রবীন্দ্র জাদেজা ও নীতীশকুমার রেড্ডি জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। দুজনের লক্ষ্য ছিল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে ইংরেজ বোলারদের আক্রমণ নির্বিষ করে দিয়ে হতাশায় ফেলে দেওয়া। তাতে খানিকটা সফলও হয়েছিলেন। ১০৪ বল খেলে মাত্র ৩০ রান তোলেন দুজনে। উইকেট না হারানোর লক্ষ্য নিয়ে ব্যাট করতে থাকা জাদেজা-নীতীশের জুটি ভাঙতে কালঘাম ছুটে যায় ইংরেজ বোলারদের। শেষে দলকে ব্রেক থ্রু এনে দেন ক্রিস ওকস। নীতীশকে (১৩)ফিরিয়ে দেন তিনি। মধ্যাহ্নভোজনের বিরতির সময়ে ভারতের রান দাঁড়ায় আট উইকেট হারিয়ে ১১২। জয়ের জন্য দরকার ছিল ৮১ রান। হাতে ছিল দুই উইকেট।

মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরু হতেই যশপ্রীত বুমরাহকে নিয়ে হার বাঁচানোর মরিয়া লড়াই চালান জাদেজা। একবার আউট হলেও ডিআরএসে জীবন ফিরে পান জাদেজা। ২২ গজের দু’প্রান্তই আগলে রাখার চেষ্টা করছেন অভিজ্ঞ অলরাউন্ডার। শেষ পর্যন্ত বুমরাকে (৫৪ বলে ৫) জুটি ভাঙেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। এর পর সিরাজকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন জাদেজা। বেন স্টোকসের বল সীমানার বাইরে পাঠিয়ে নিজের অর্ধশতরান তুলে নেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার। অর্ধশতরান পূরণে নিয়েছে ১৫০ বল। চারটি চার ছাড়া একটি বাউন্ডারিতে সাজানো ছিল জাদেজার লড়াকু অর্ধশতরানের ইনিংস। ৯ উইকেটে ১৬৩ রান নিয়ে চা বিরতিতে যায় টিম ইন্ডিয়া। চা-বিরতির পরেই মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে (৩০ বলে ৪) ফিরিয়ে ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেন শোয়েব বশির। ১৮১ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন জাদেজা।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের