বিপাকে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল, কলকাতায় ফিরতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপাকে পড়লেন বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল। আর বিদেশে পালিয়ে পালিয়ে বেড়াতে পারবেন না তিনি। আগামী ১৭ নভেম্বরের মধ্যে শহরে ফিরে তদন্তকারীদের মুখোমুখি হতেই হবে টুলু মণ্ডলকে। তবে তাঁকে তিন সপ্তাহ গ্রেফতার করা যাবে না। আজ, বুধবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টে টুলু মণ্ডল সংক্রান্ত মামলার শুনানি ছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। তাতে শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দেয় যে, আগামী ১৭ নভেম্বরের মধ্যে কলকাতায় ফিরতে হবে টুলু মণ্ডলকে। যে দিন তিনি কলকাতায় নামবেন, সে দিন থেকে তিন সপ্তাহের জন্য বহাল থাকবে রক্ষাকবচ। যদি তিনি শহরে নির্ধারিত সময়ে না পৌঁছন তার বিরুদ্ধে তখন পদক্ষেপ করতে পারবেন তদন্তকারীরা। প্রয়োজনে আদালতও কড়া নির্দেশ দেবে বলেও এদিন জানান বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর।

আরও পডুন: জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

গতকাল, মঙ্গলবারই সুপ্রিম কোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়েছিল টুলুর আইনজীবী। ‘পাথর সম্রাট’-এর আইনজীবী আদালতের কাছে আর্জি জানান, ‘আমার মক্কেল দেশের সব থেকে বড় অপরাধী নই। তাকে দু’সপ্তাহের জন্য রক্ষাকবচ দেওয়া হোক। তিনি দেশে আসব, যেখানে হাজিরা দিতে বলবেন, সেখানেই হাজিরা দেওয়া হবে। তারপরে আরও দু’তিন সপ্তাহের জন্য রক্ষাকবচ বহাল রাখা হোক।’ সেই আর্জিতে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি দীপঙ্কর দত্ত নির্দেশ দেন, ৭ ডিসেম্বর পর্যন্ত কোনও শাস্তিমূলক ব্যবস্থা নয়। বরং কলকাতায় টুলু নামার পরেই কাকে রিপোর্ট করতে হবে, সে বিষয়ে জানতে চান রাজ্যের কাছে। আদালতে আইনজীবী তুষার মেহতা জানান, আদালত যা বলছে তা তাঁরা মানবেন। তবে তিন সপ্তাহ বড় বেশি সময় হয়ে যাবে। যদিও তাতে কর্ণপাত করেনি শীর্ষ আদালত।

অকল্যান্ডে কোহলির বিধ্বংসী ইনিংস! পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট

‘দীপাবলির পর পঞ্চায়েতে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি! গুলিতে মৃত্যু কনস্টেবলের, চাঞ্চল্য দুর্গাপুরে

মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

কালীপুজোর আগে দাম বাড়ল সোনার, শহরে আজকে দর কত? জেনে নিন

এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস

পালাবদলের রাজ্যে রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো, ঘোষণা অগ্নিমিত্রার

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই সাফাই ট্রাম্পের

MacBook নিন চাকরি ছাড়ুন! ছাঁটাইয়ের পর কর্মীদের একাধিক সুবিধা দিচ্ছে Canva

বিপাকে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল, কলকাতায় ফিরতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

স্ত্রীর কাটা মুণ্ডু হাতে মন্দিরে বসে স্বামী! হাড়হিম ঘটনা দক্ষিণ দিনাজপুরে