টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিউজিল্যান্ড অধিনায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: দুই দল আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। শুধুমাত্র গ্রুপ সেরা হওয়ার লড়াইতে রবিবার (২ মার্চ) দুবাইয়ে আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে চার পয়েন্ট করে নিয়ে শেষ চারে পৌঁছে গিয়েছে রোহিত শর্মা এবং মিচেল স্যান্টনাররা। যদিও নেট রান রেটের ক্ষেত্রে এগিয়ে কিউইরা। যেখানে নিউজিল্যান্ডের নেট রান রেট +০.৮৬৩, সেখানে ভারতের নেট রান রেট +০.৬৪৭।  আজকে যে দল জিতবে গ্রুপ সেরা হয়ে শেষ করবে সেই দল। তবে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে দুই দল ৫ পয়েন্ট করে পেয়ে গ্রুপের খেলা শেষ করলেও নেট রান রেটের ক্ষেত্রে নিউজিল্যান্ড শীর্ষে থাকবে।

আগামী ৪ মার্চ প্রথম সেমিফাইনালে নামবেন রোহিত শর্মারা। যদি গ্রুপ সেরা হয় তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে। আর যদি এদিনের ম্যাচে হেরে যায়, তাহলে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত কিউইদের হারানোর স্বাদ পাননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ফলে সেই বদনাম ঘোচানোর মহা সুযোগ থাকছে। তেমনই ব্যক্তিগত একাধিক রেকর্ড গড়ার হাতছানি থাকছে ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির কাছে। গত রবিবার ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচে দ্রুততম ১৪ হাজার রান করার নজির গড়েছিলেন কিং কোহলি। ছাপিয়ে গিয়েছিলেন ভারতের মাস্টার ব্লাস্টার শচিন তেণ্ডুলকরকে। কিউইদের বিরুদ্ধে আর এক কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে বিরাটের কাছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত আইসিসি’র এই প্রতিযোগিতায় ভারতীয় ব্যাটার হিসাবে সর্বাধিক রান করার কৃতিত্ব শিখর ধাওয়ানের। ১০ ম্যাচে ৭০১ রান করেছিলেন তিনি। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ১৩ ম্যাচে করেছিলেন ৬৬৫ রান। আর বিরাট কোহলি এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ ম্যাচে করেছেন ৬৫১ রান। অর্থা‍ৎ আজ ১৫ রান করলেই টপকে যাবেন সৌরভকে। আর ৫১ রান করলে শিখর ধাওয়ানকে ছাপিয়ে ভারতীয় ব্যাটার হিসাবে সর্বাধিক রান করার মালিক হবেন। এছাড়া একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে শচিন তেণ্ডুলকরের। তিনি ৪২ ম্যাচে ১৭৫০ রান করেছিলেন। কিউইদের বিরুদ্ধে কোহলি এখনও পর্যন্ত ৩১ ম্যাচে ১৬৪৫ রান করেছেন।

 

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই রোদ থাকলেও বেলা বাড়লে প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

সায়েন্স সিটির সামনে ডিভাইডারে গাড়ির ধাক্কা, জখম ২

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু