পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ সূর্যদের কে দিয়েছিলেন, সামনে নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই টানটান উত্তেজনা। নাওয়া-খাওয়া ভুলে মানুষ বসে থাকেন টিভির সামনে। কিন্তু রবিবারের খেলাকে নিয়ে ভারতবাসীর মনে ছিল না বিন্দুমাত্র উত্তজনা। অনেকেই চাইছিলেন এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামুক। উঠেছে প্রতিবাদের ঝড়। খেলা বন্ধ না হলেও ভারতীয় ক্রিকেটারাও নিজেদের মত করে ময়দানে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ময়দানে দুরমুশ করেছে পাকিস্তানকে। রবিবার খেলা শুরু এবং শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে মেলাননি হাত। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কার নির্দেশ এই কাজ হয়েছে, সেই নামই এবার প্রকাশ্যে এসেছে।

পহেলগাঁও হামলার পর থেকেই গোটা দেশের মানুষের কাছে নতুন করে চক্ষুশূল হয়ে উঠেছে পাকিস্তান। নিজেদের মত করে প্রতিবার জানিয়েছে দেশের সর্ব স্তরের মানুষরা। বাদ যাননি সূর্যকুমার যাদবেরাও। খেলার ময়দানে সৌজন্য বিনিময়ে প্রতিপক্ষদের সঙ্গে হাত মেলানো বা গলা মেলানো হয়। কিন্তু রবিবার খেলার সময়ে ভারতীয় ক্রিকেটাররা ভুলেও পাক খেলয়াড়দের হাত মেলাননি। কেন হাত মেলানো হয়নি কার নির্দেশে এই কাজ করা হয়েছে তা জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। একটি বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, দু’দলের ক্রিকেটারদের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টনির্দেশ দিয়েছিলেন হাত না মেলানোর। ভারতীয় ক্রিকেটারেরা সেই নির্দেশই মেনেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ম্যাচ রেফারির এই আচরণে তারা ক্ষুব্ধ।

বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে, “ম্যাচ রেফারি পাইক্রফ্ট টসের সময় সূর্যের সঙ্গে হাত না মেলাতে পাকিস্তানের অধিনায়ক সলমনকে নির্দেশ দিয়েছিলেন। সূর্যকুমারকেও একই কথা বলা হয়েছিল । ভারতীয় ক্রিকেটারেরা ম্যাচ রেফারির নির্দেশেই খেলা শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। এই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান দল। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই ব্যবহার ক্রিকেটীয় মানসিকতার বিরোধী।” অন্যদিকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব নিশ্চিত করেছেন যে তার দল প্রতিবাদের চিহ্ন হিসেবে তাদের প্রতিপক্ষের সঙ্গে করমর্দনের সিদ্ধান্ত নেয়নি। এই সিদ্ধান্ত রেফারি বলার আগে থেকে ঠিক করে এসেছিলেন বলে জানিয়েছেন। সূর্যকুমার হাত না মেলানোর ব্যাখ্যা দিয়ে বলেছেন, “আমরা জবাব দিতে চেয়েছিলাম।” খেলা শেষে সূর্য বলেন, “আমাদের (ভারতীয়) সরকার এবং বিসিসিআই (ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড) এই ম্যাচটি খেলার সিদ্ধান্তে একমত ছিল। আমরা এখানে কেবল ম্যাচটি খেলতে এসেছি এবং তাদের (পাকিস্তানকে) একটি নিখুঁত জবাব দিয়েছি।”

রবিবা ভারতের হয়ে জয়সূচক রান তোলার পর সূর্যকুমার যাদব ম্যাচ-পরবর্তী ঐতিহ্যবাহী করমর্দনের জন্য পাকিস্তানি অধিনায়ক এবং দলের কাছে না গিয়ে তাঁর ব্যাটিং পার্টনার শিবম দুবের সঙ্গে মাঠ ছেড়ে চলে যান। পাকিস্তানের খেলোয়াড়রা দল বেঁধে বেরিয়ে যান। সাধারণ সময়ে ভারতীয় দল এবং সহায়তা কর্মীদের বেরিয়ে এসে করমর্দনের জন্য অপেক্ষা করেন, যেমনটি ক্রিকেট ম্যাচ শেষে নিয়ম। তবে রবিবার খেলা শেষে ভারতীয় দল কেবল একে অপরের সঙ্গে করমর্দন করে তাদের ড্রেসিংরুমে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে অপেক্ষারত পাকিস্তানি খেলোয়াড়রা এই ঘটনা শুধু দেখে গিয়েছে। কেন এই ঘটনা ঘটানো হল ভারতীয় অধিনায়কের কাছে ব্যাখ্যা চাওয়া হলে সূর্য বলেন, “জীবনের কিছু জিনিস খেলোয়াড়ের মনোভাবের চেয়েও ঊর্ধ্বে। আমরা পহেলগাঁও সন্ত্রাসী হামলার শিকার সকলের সঙ্গে এবং তাদের পরিবারের সঙ্গে আছি, এবং এই জয়টি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করছি যারা অপারেশন সিঁদুরে অংশ নিয়েছিল।”

১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ে অবশেষে নিয়ন্ত্রণে হলদিয়া পেট্রোকেমিক্যালের ভয়াবহ আগুন, ব্যাহত ট্রেন চলাচল

ভয়াবহ দুর্ঘটনা! কোচিং সেন্টারের ছাদ ভেঙে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে আইএস ঘাঁটিতে আকাশপথে হামলা আফগানিস্তানের

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল, অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা! আগুনে পুড়ে নিহত ৭, আহত ২২

খুব রোগা? দ্রুত ওজন বাড়াতে পাতে রাখুন এই ৮ খাবার

জানেন কলা কেন বাঁকা হয়? কারণ শুনলে অবাক হবেন

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

জুলাইতে অস্ত যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সতর্ক থাকুন এই ৩ রাশির জাতক-জাতিকারা

জেনে নিন জুলাইয়ে কোন রাশির জাতক-জাতিকাদের খুলে যেতে পারে ভাগ্যের দরজা

কেতুর ছায়ায় শুক্র, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’, জানুন ভাগ্যবান কারা?