ভারতকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: বল হাতে আঁটসাঁট বোলিংয়ে ভারতীয় ব্যাটারদের নাস্তানাবুদ করেছিলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। আর দ্বিতীয়ার্ধে ব্যাট হাতে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন প্রোটিয়া ওপেনার টনি ডি জর্জি। তাঁর ১২২ বলে অপরাজিত ১১৯ রানের দৌলতে ৪৫ বল বাকি থাকতে হাতে আট উইকেট নিয়ে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে সিরিজে সমতায় ফিরিয়ে তৃতীয় ম্যাচের লড়াইকে জমজমাট করে তুললেন।

মঙ্গলবার সেন্ট জর্জেস পার্কে প্রথমে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভারও খেলতে পারেনি টিম ইন্ডিয়া। ৪৬.২ ওভারে ২১১ রানে গুটিয়ে গিয়েছিলেন। ওপেনার সাই সুদর্শন আর অধিনায়ক কে এল রাহুল বাদে কেউ লড়াই করতে পারেননি। জয়ের জন্য লক্ষ্য ছিল ২১২ রান। সহজ লক্ষ্য হলেও শুরু থেকে সতর্কভাবে খেলতে শুরু করেন দুই প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকস ও টনি ডি জর্জি। শুরুতেই ক্যাচ ফস্কেছিলেন রুতুরাজ গাযকোয়াড়। তার পরে আর কোনও সুযোগ দেননি। ১২.৫ ওভারে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। তার পরেই খোলস ছেড়ে বের হন। আরশদীপ সিং, আভেশ খানদের নিয়ে ছেলেখেলা করে ৫৫ বলে নিজের অর্ধশতরান করেন টনি জর্জি। ১২৬ বলে ১০০ রানের জুটি টপকান দুজনে।

জর্জির তুলনায় খানিকটা রক্ষণাত্মক ছিলেন রেজা হেনড্রিকস। তিনিও ৭১ বলে নিজের সপ্তম অর্ধশতরান পেয়ে যান। শেষ পর্যন্ত ২৮তম ওভারে বল করতে এসে রেজাকে (৫২) ফিরিয়ে ভারতকে ব্রেক থ্রু এনে দেন আরশদীপ সিং। তবে তাতে তেমন বিপাকে ফেলা যায়নি। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ভারতীয় বোলারদের আক্রমণ নির্বিষ করে দেন জর্জি ও ভ্যান ডার দুসেন। ১০৯ বলে একদিনের আন্তর্জাতিকে জীবনের প্রথম শতরান পেয়ে যান জর্জি। শতরানের পথে ৯টি চার ও চারটি ছক্কা হাঁকান। নিয়মিত বোলাররা ব্যর্থ হওয়ায় ৪২ তম ওভারে রিঙ্কু সিংয়ের হাতে বল তুলে দেন অধিনায়ক কে এল রাহুল। আর বল করতে এসেই সাফল্য পান রিঙ্কু। দুসেনকে (৩৬) ফিরিয়ে ৭৬ রানের জুটি ভেঙে দেন। ততক্ষণে অবশ্য নিশ্চিত জয়ের গোড়ায় পৌঁছে গিয়েছে প্রোটিয়া। 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর