কুলদীপের ঘূর্ণিতে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা, সিরিজ হার বাঁচাল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সূর্যকুমার যাদব-যশস্বী জয়সোয়াল। বল হাতে ভেল্কি দেখালেন কুলদীপ যাদব-রবীন্দ্র জাদেজা। দুজনের ঘূর্ণিতে কুপোকাত হল দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ১০৬ রানে জিতে সিরিজে হারের লজ্জা এড়াল টিম ইন্ডিয়া। ম্যান অফ দ্য ম্যাচের সঙ্গে ম্যান অফ দ্য সিরিজের সম্মানও ছিনিয়ে নিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

বৃহস্পতিবার জোহানেসবার্গে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম। শুরুতে শুভমন গিল ও তিলক ভার্মা হারিয়ে ধাক্কা খেয়েছিল ভারত। যশস্বী জয়সোয়াল আর সূর্য যাদবের চওড়া ব্যাটে ভর করে সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান তুলেছিল টিম ইন্ডিয়া। বিশাল রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে প্রোটিয়ারা। দ্বিতীয় ওভারে মুকেশ কুমারের বলে ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফিরে যান ম্যাথু ব্রি‍ৎজকে। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বড় রানের ইনিংস খেলার জন্য যাদের দিকে তাকিয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার সমর্থকরা সেই রেজা হেনড্রিকস (৮), হাইনরিখ ক্লাসেন (৪) ও অধিনায়ক আইডেন মার্করাম দ্রুত ফিরে যান। ৪২ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে প্রোটিয়ারা।

পাঁচ নম্বরে নামা ডেভিড মিলার ও ডোনোভান ফেরেইরা খানিকটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। দুজনে পঞ্চম উইকেটে জুটি বেঁধে ৩৩ রান যোগ করেন। কিন্তু ফেরেইরাকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন কুলদীপ যাদব। আর তার পরেই তাসের ঘরের ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। মাত্র এক রান যোগ হতে না হতেই শেষের তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১৩.১ ওভারে ৯৫ রানেই গুটিয়ে যায় মার্করামদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেছেন ডেভিড মিলার (৩৫)। ভারতের পক্ষে কুলদীপ যাদব ২.৫ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। আর রবীন্দ্র জাদেজা ৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ