এই মুহূর্তে

ছোটদের বিশ্বকাপের শুরুর দিনেই নামছে বৈভবেরা, ৫ বারের মতো এবার ফেভারিট ভারত

নিজস্ব প্রতিনিধি : শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। গত ৫ বছর ধরে ফাইনালিস্ট ছিল ভারত। এবার জোরদার শক্তি নিয়ে ঝাঁপাচ্ছে বৈভবরা। খেলার শুরু দিনেই আমেরিকার বিরুদ্ধে নামতে চলেছে বৈভব সূর্যবংশীরা। জিম্বাবোয়ের বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাবে খেলা শুরু হবে। লড়াইয়ের ময়দানে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তানের মতো দলগুলিও।

চলতি বারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছে জিম্বাবোয়ে ও নামিবিয়ায আয়োজক দেশ হওয়ার জন্য সরাসরি মূলপর্বে খেলতে পারবে জিম্বাবোয়ে। তাঁরা যেহেতু আইসিসি-র পূর্ণ সদস্য, তাই তাঁরা খেলার সুযোগ পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে নামিবিয়া যেহেতু পূর্ণসদস্য নয়, তাই তাঁরা খেলার সুযোগ পায়নি। শুধুমাত্র আয়োজক দেশ হিসেবে ছোটদের বিশ্বকাপের সঙ্গে যুক্ত রয়েছে তাঁরা।

গত বছরের বিশ্বকাপের প্রথম ১০টি দল সরাসরি খেলার সুযোগ পেয়েছে। সেই তালিকাতে রয়েছে, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, বাংলাদেশ। আইসিসি-র ৫টি জোন থেকে খেলায় যোগ্যাতা অর্জন করেছে তানজানিয়া, আফগানিস্তান, জাপান, স্কটল্যান্ড এবং আমেরিকা। ১৬টি দল এই বিশ্বকাপে খেলছে। ৪টি ভাগে ভাগ করা হয়েছে। ভারত রয়েছে গ্রুপ এ-তে। তাঁদের সঙ্গে রয়েছে  নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং আমেরিকা। গ্রুপ ‘বি’-তে স্থান পেয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, পাকিস্তান এবং জিম্বাবোয়ে। গ্রুপ ‘সি’-তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং জাপান। গ্রুপ ‘ডি’-তে জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এবং তানজানিয়া।

ভারতীয় সময় দুপুর ১টায় শুরু হবে বৈভবদের খেলা। সাড়ে ১২টায় টস করা হবে। ভারতীয় দলে রয়েছে, আয়ুষ মাত্রে (অধিনায়ক), আর. এস. অম্বরিশ, কণিষ্ক চৌহান, ডি. দীপেশ, মহম্মদ এনান, অ্যারন জর্জ, অভিগ্যান কুণ্ডু, কিশান কুমার সিং, বিহান মালহোত্রা, উদ্ভব মোহন, হেনিল প্যাটেল, খিলান এ. প্যাটেল, হরবংশ সিং, বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মরণ-বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮১ রান তুলল অস্ট্রেলিয়া

২০০৭ সালের রেকর্ড ভেঙে দিল ২০২৬ – এর টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোন নজির গড়ল?

ভারতের কাছে হারের জের, পরের ম্যাচে বাদ পড়ছেন বাবর আজম-শাহিন আফ্রিদি

বিশ্বকাপেই ৭০০ উইকেটের মাইলফলক, নজির গড়লেন রশিদ খান

মহসিন নকভিকে ‘অজ্ঞ’ বলে ধুয়ে দিলেন শোয়েব আখতার

ভারতের কাছে পরাজয়ের পর পাক ক্রিকেট দলে ডামাডোল! অবসরের তালিকায় কারা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ