দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারত বিশ্বকাপ ফাইনালে উঠবে না, এবার ভবিষ্যদ্বাণী ‘ভণ্ড জ্যোতিষী’ প্রাক্তন পাক ক্রিকেটারের

নিজস্ব প্রতিনিধি: ভবিষ্যৎবাণী করছে প্রাক্তন পাক পেসার। ভারত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে না। ক্রিকেট প্রেমীরা বলছে, ভারতের কাছে বড় টুর্নামেন্টে হেরে পাগল হয়ে গিয়েছে প্রাক্তন পাকিস্তানের প্লেয়ার। আসলে দিবা স্বপ্ন দেখছেন তারা। এশিয়া কাপের পরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি পাকিস্তান। গ্রুপ পর্বে একপেশে ম্যাচে বাবরদের হারিয়ে জয় তুলে নেয় ভারত। সুপার এইট পর্ব থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান।

অন্যদিকে, বৃহস্পতিবার সেমি ফাইনাল খেলতে নামবে ভারত। নিজের দল ছিটকে গেলেও ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী করা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির। বারবার ভুল প্রমাণিত হলেও হাল ছাড়তে নারাজ। এ বার বলে দিলেন, ‘ভারত ফাইনালে খেলবে না’। তিনি পাকিস্তানের একটি টিভি চ্যানেলে এই ভবিষ্যৎবাণী করেছেন। সেখানেই তিনি বলেছেন, ‘ভারত ভালো মানের ক্রিকেট খেলছে না। ওরা ফাইনাল খেলতে পারবে না। সেমি ফাইনাল নিয়ে আমার বিশ্লেষণ সঠিক ছিল। কিন্তু স্যামসন ভালো খেলে দিয়েছিল। তবে ভারত এখনও ‘কমপ্লিট ক্রিকেট’ খেলতে পারেনি।

আরও পড়ুন: ভারতীয় ফুটবলে বিতর্ক! এশিয়ান গেমস নামার আগে মহিলাদের ভুল জার্সি পাঠাল ফেডারেশন

বুমরা ছাড়া কোনও বোলার ফর্মে নেই। ব্যাটিংয়ের দিকে দেখুন, প্রতেক ম্যাচেই দ্রুত উইকেট হারাচ্ছে। সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু আমি নিশ্চিত, ভারত ফাইনালে খেলবে না।’ যদিও এই খবর প্রকাশ্যে আসতেই ট্রোল শুরু হয়ে গিয়েছে তাকে নিয়ে। অনেকে আবার বলছেন মাথার ঠিক নেই। কেউ আবার বলছেন, ক্রিকেট ছেড়ে জ্যোতিষী হয়ে গিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। তাতেও তিনি তার ভবিষ্যৎবাণী নিয়ে আশাবাদী।

Published by:

Share Link:

More Releted News:

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ