ভারতীয় ফুটবলে বিতর্ক! এশিয়ান গেমস নামার আগে মহিলাদের ভুল জার্সি পাঠাল ফেডারেশন

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বকাপ খেলা থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে ভারত। পুরুষ দলের কাছে যেটা স্বপ্ন, সেটা বাস্তব করার খুব কাছে পৌঁছে গিয়েছে মহিলা দল। ৪৩ বছর পর এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা দল। অস্ট্রেলিয়ার মাটিতে সেই প্রতিযোগিতায় নামার আগে সমস্যায় তারা। বুধবার প্রথম ম্যাচ। অথচ তার ৪৮ ঘণ্টা আগে ফুটবলারদের কাছে ভুল জার্সি পাঠানোর অভিযোগ উঠেছে সর্বভারতীয় ফুটবল সংস্থার বিরুদ্ধে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নির্ধারিত সময়ের থেকে বেশ খানিকটা দেরিতে যাত্রা শুরু করে ভারতের মহিলা ব্রিগেড। তারপরেই জার্সি বিভ্রাট। ৪ মার্চ অর্থাৎ বুধবার থেকে এশিয়ান কাপ অভিযান শুরু করবে ভারত। মহাগুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে জার্সি বিভ্রাট ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন সঙ্গীতা, সুইটি দেবী, মণীশা কল্যাণরা। ইতিমধ্যে, ভারতীয় জাতীয় ফুটবল ফেডারেশনকে খেলোয়াড়রা চিঠিও লিখেছেন। চিঠিতে ফুটবলারেরা লিখেছেন, “এই সময়ে ভুল জার্সি ফুটবলারদের মানসিক পরিস্থিতি ও মনঃসংযোগের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি হয়ে নামার ক্ষেত্রে আরও খানিকটা পেশাদারিত্ব দেখানো উচিত ছিল ফুটবল সংস্থার।” ফুটবলারদের আক্ষেপ, আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেও সঠিক মাপের জার্সি মিলছে না।

আরও পড়ুন: বাণিজ্যিক অংশীদারের খোঁজ চালাচ্ছে সর্ব ভারতীয় ফুটবল সংস্থা

সূত্রের খবর, ফুটবলাররা প্রাকটিস করার জন্য স্থানীয় দোকান থেকে জার্সি কিনে ব্যবহার করছেন। তবে ম্যাচের আগে সঠিক মাপের জার্সি এবং ট্রেনিংয়ের পোশাক পৌঁছে যাবে বলে ফেডারেশন সূত্রের খবর। ৪ মার্চ ভিয়েতনামের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। ৭ মার্চ জাপান ও ১০ মার্চ চাইনিজ় তাইপেইয়ের বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবে ভারত। তার আগে জার্সি নিয়ে সমস্যায় ফুটবলারেরা।

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

১৫ আগস্ট রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রাজ্য বিজেপির

১৫ আগস্ট ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে পাশবিক অত্যাচার, গ্রেফতার যুবক

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বর্ষার ছুটিতে কলকাতার কাছেই জঙ্গলের ডাক, ঘুরে আসুন দেবড়িগড় অভয়ারণ্য

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার