আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

Share:

নিজস্ব প্রতিনিধি : সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য চেতেশ্বর পুজারা। রবিবার সকালে আচমকাই সমাজ মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করলেন ভারতের অন্যতম সেরা ব্যাটার। ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে অবশেষে ইতি টানলেন তিনি।

রবিবার নিজের ইন্সটাগ্রামে একটি পোস্টে তিনি লেখেন, ‘ভারতের জার্সি পরে জাতীয় সঙ্গীত গাওয়া এবং প্রতিবারই মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। তবে সব ভালো কিছুর একটা পরিসমাপ্তি ঘটে। সবালকে কৃতজ্ঞতা জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খেলা থেকেই অবসর নিচ্ছেন। সকলকে ভালবাসা ও সম্মান জানিয়েছেন তিনি।ইন্সটাগ্রামের পাশাপাশি একপোস্টেও জানিয়েছে অবসরের কথা। সঙ্গে যুক্ত করেছেন ২টি ছবি।

 

জানা গিয়েছে, ২০১০ সালে ভারতের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল চেতেশ্বর পুজারার। এরপর ১৫ বছরের ক্যারিয়ারে একাধিক টেস্ট ম্যাচ ওয়ান ডে খেলেছেন। তার তালিকায় রয়েছে ১০৩টি টেস্ট, দেশের জার্সিতে পাঁচটি ওয়ানডে ম্যাচ এবং ৭১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে তার গড় রান ৭১৯৫। তার মধ্যে রয়েছে ১৯ টি সেঞ্চুরি ও 35 টি হাফ সেঞ্চুরি। তবে বহুদিন ধরেই চেতেশ্বর পুজারা দলের মধ্যে প্রায় ব্র্যাত্যজনে পরিণত হয়েছিলেন। ২০২৩ সালে শেষ টেস্ট খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ও তেমন ছন্দ ছিল না। তাই এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।

তাঁর ডিফেন্স ছিল অত্যন্ত শক্তপোক্ত। সেটা ভাঙা ছিল অত্যন্ত কঠিন। কঠিন চাপের মুখে কীভাবে উইকেট কামড়ে থাকতে হয়, সেটা দেখিয়েছেন। বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতিতে পূজারা পাঁচিল হয়ে দাঁড়াতেন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পিছনে পূজারার অবদান ছিল অবিস্মরণীয়।

 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল